নিউজিল্যান্ড ত্রিদেশীয় টি-২০ সিরিজ: স্কোয়াড, সময়সূচী, কেন্দ্র এবং যাবতীয় বিবরণ
গ্রুপ পর্বে মোট ছয়টি টি-২০ ম্যাচের পরে সেরা দুই দল নিয়ে একটি ফাইনাল আয়োজিত হবে
আপডেট করা - Oct 6, 2022 3:07 pm

৭ই অক্টোবর থেকে নিউজিল্যান্ডে শুরু হতে চলেছে ত্রিদেশীয় সিরিজ টি-২০ যেখানে বাকি দুই দল হিসাবে অংশ নিচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে টি-টোয়েন্টি সিরিজটি অংশগ্রহণকারী তিন দেশকে প্রস্তুত হওয়ার সুযোগ দেবে। দুই এশীয় দল, বাংলাদেশ এবং পাকিস্তান, শুক্রবার সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে।
সম্প্রতি পাকিস্তান তাদের ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে হতাশাজনকভাবে ৩-৪ ব্যবধানে সিরিজ হেরেছে। এশিয়া কাপের সময় থেকেই চোটের কারণে না খেলা শাহীন শাহ আফ্রিদি ইংল্যান্ডে রিহ্যাবের পরে স্কোয়াডে ফিরে এসেছেন। বাবর আজম ও মহম্মদ রিজওয়ান রানের মধ্যে থাকলেও তাঁদের স্ট্রাইক রেট নয়ে প্রশ্ন ওঠা অব্যাহত রয়েছে এবং মিডল অর্ডারের সমস্যা ক্রমশ প্রকট হচ্ছে।
অন্যদিকে, গত অগাস্টে শেষবার টি-২০ সিরিজ খেলা নিউজিল্যান্ড ক্যারিবিয়ান সফরে ওয়েস্ট ইন্ডিজকে ২-১ ব্যবধানে হারিয়েছিল। সাদা বলের ক্রিকেটে অধিনায়ক কেন উইলিয়ামসনের ফর্ম উদ্বেগজনক। টিম ম্যানেজমেন্ট জানিয়েছে এই সিরিজে দলের অক্ষ থেকে রোটেশন নীতি অবলম্বন করা হবে।
বাংলাদেশ সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে জিতলেও তুলনামূলক দুর্বল দলের বিরুদ্ধে তারা খুব বেশী দাপট দেখাতে পারেনি। তামিম ইকবাল, মাহমুদউল্লাহ্ ও মুশফিকুর রহিমের মতো তিন সিনিয়রহীন টাইগার্স এখন নতুন কম্বিনেশনে থিতু হয়ে উন্নতি করতে চাইছে।
নিউজিল্যান্ড ত্রিদেশীয় টি-২০ সিরিজ সম্পর্কে বিস্তারিতভাবে জানুন
স্কোয়াড
নিউজিল্যান্ড: কেন উইলিয়ামসন (অধিনায়ক), ফিন অ্যালেন, ট্রেন্ট বোল্ট, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে (উইকেটকিপার), লকি ফার্গুসন, মার্টিন গাপ্টিল, অ্যাডাম মিল্ন, ড্যারিল মিচেল, জেমস নিশ্যাম, গ্লেন ফিলিপ্স, মিচেল স্যান্টনার, ইশ সোধি , টিম সাউদি।
পাকিস্তান: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, শাহীন আফ্রিদি, ইফতিখার আহমেদ, আসিফ আলি, হায়দার আলি, মহম্মদ হাসনাইন, শান মাসুদ, মহম্মদ নাওয়াজ, উসমান কাদির, হারিস রউফ, মহম্মদ রিজওয়ান (উইকেটকিপার), খুশদিল শাহ, নাসিম শাহ, মহম্মদ ওয়াসিম।
বাংলাদেশ: শাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান (উইকেটকিপার), নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, ইয়াসির আলি, লিটন দাস (উইকেটকিপার), মেহেদি হাসান, আফিফ হোসেন, এবাদত হোসেন, মোসাদ্দেক হোসেন, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, সাব্বির রহমান , মহম্মদ সইফউদ্দিন, নাজমুল হোসেন শান্ত।
নিউজিল্যান্ড ত্রিদেশীয় টি-২০ সিরিজের সময়সূচী (ভারতীয় সময় অনুসারে)
| তারিখ ও দিন | ম্যাচ | সময় |
| অক্টোবর ৭, শুক্রবার | পাকিস্তান বনাম বাংলাদেশ | সকাল ৭:৩০ |
| অক্টোবর ৮, শনিবার | পাকিস্তান বনাম নিউজিল্যান্ড | সকাল ১১:৩০ |
| অক্টোবর ৯, রবিবার | বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড | সকাল ১১:৩০ |
| অক্টোবর ১১, মঙ্গলবার | নিউজিল্যান্ড বনাম পাকিস্তান | সকাল ৭:৩০ |
| অক্টোবর ১২, বুধবার | বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড | সকাল ৭:৩০ |
| অক্টোবর ১৩, বৃহস্পতিবার | বাংলাদেশ বনাম পাকিস্তান | সকাল ৭:৩০ |
| অক্টোবর ১৪, শুক্রবার | ফাইনাল | সকাল ৭:৩০ |
সম্প্রচার বিবরণ
ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে সিরিজের সব ম্যাচ অনুষ্ঠিত হবে। ত্রিদেশীয় সিরিজটি ভারতের কোনো টিভি চ্যানেল দ্বারা সম্প্রচার করা হবে না, তবে ম্যাচগুলি অ্যামাজন প্রাইম ভিডিওতে লাইভ স্ট্রিম করা হবে।