হার্দিক পান্ডিয়ার মতো একজন ফিনিশারের অভাব রয়েছে পাকিস্তানের, মনে করছেন শাহিদ আফ্রিদি

Shahid Afridi
Shahid Afridi(Photo by Asif HASSAN / AFP) (Photo by ASIF HASSAN/AFP via Getty Images)

গতবার টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছলেও শেষরক্ষা করতে পারেনি  পাকিস্তান। এবারও দুর্ধর্ষ ফর্মে রয়েছে পাকিস্তচান শিবির। এশিয়া কাপের ফাইনালিস্ট। কিন্তু চ্যাম্পি.ন হও.ার খরাটা কিছুতেই কাটাতে পারছেনা পাকিস্তান। কেন বারবার এমনটা হচ্ছে, সেই সমস্যাটাই এবার খুঁজে বের করলেন প্রাক্তন পাকিস্তানী ক্রিকেটার শাহিদ আফ্রিদি। তাঁর মতে হার্জিক পান্ডিয়ার মতো একজন ফিনিসার অল রাউন্ডার যদি পাকিস্তান শিবিরে থাকত তবে হয়ত পাকিস্তানের সাফল্য পাওয়াটা কোন সমস্যাই হত না।

দীর্ঘদিন পর ফের ভারতের হয়ে বাইশগজে ফেরার পর থেকেই দুর্ধর্ষ ফর্মে রয়েছেন হার্দিক পান্ডিয়া।  গত দুবছর সেভাবেপারফরম্যান্ল দেখাতে পারেননি তিনি ।তাঁকে নিয়ে কম সমালোচনাও হয়নি সেই সময়। কিন্তু হার্দিক পান্ডিয়া নিজের লক্ষ্যে ছিলেন একেবারে অবিচল। আর তাতেই সাফল্য পেয়েছেন হার্দিক পান্ডিয়া। এবারের এশিয়া কাপেও পাকিস্তানের বিরুদ্ধে কিন্তু দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছেন হার্দিক পান্ডিয়া। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের ফিনিশার হিসাবেও নিজের ভূমিকা পালন করেছিলেন হার্দিক।

ভারতীয় দলে ফেরার পর থেকেই দুর্ধর্ষ ফর্মে রয়েছেন হার্দিক পান্ডিয়া

আর সেটা দেখেই আপ্লুত হয়েছেন শাহিদ আফ্রিদি। পাকিস্তান দল ভাল খেললেও, হার্দিক পান্ডিয়ার মতো একজন ফিনিশার  অল রাউন্ডরের অভাবেই চ্যাম্পিয়ন হওয়ার সামনে গিয়েও ব্যর্থ হয়েই ফিরতে হচ্ছে পাকিস্তান দলকে। আসিফ আলি এবং খুশদিলের মতো ক্রিকেটাররা থাকলেও, হার্দিকের তো ভূমি্কা নিতে ব্যর্থ হয়েছেন তারা। এবারের এশিয়া কাপের মঞ্চেও পাকিস্তান শিবিরে একজন যোগ্য ফিনিশারের অভাব রয়েছে বলেই মনে করছেন শাহিদ আফ্রিদি।

এই প্রসঙ্গে আফ্রিদি জানিয়েছেন, হার্দিক পান্ডিয়ার মতো একজন ফিনিশার আমাদের দলে সত্যিই বড় অভাব। আমরা ভেবেছিলাম আসিফ আলি ও খুশদিল সেই অভাবটা পূরণ করবেন, কিন্তু সেই কাজ করতে তারা ব্যর্থ হয়েছেন। নওয়াজও তেমন ধারাবাহিক ক্রিকেটার নন এবং শাদাবও সেভাবে নিজের পারফরম্যান্স সেই জায়গায় দেখাতে পারছেন না। যে সময় শাদাব নিজের সেরাটা দিতে পারে সেই সময় পারফরম্যান্সে তাঁর ধারেকাছে সেউ আসতে পারেনা। যেদিন শাদাব অসাধারণ পারফরম্যান্স দেখায়, সেদিনই পাকিস্তানের জিততে কোনওরকম অসুবিধা হয় না।

গতবারের মতো এবারও টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচেই নামছে ভারত। সেই ম্যাচ ঘিরে যে এখন থেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে তা বলার অপেক্ষা রাখে না। এবারের এশিয়া কাপে তারা ভাল পারফরম্যান্স দেখালেও  শেষটা কিন্তু সেভাবে করতে পারেনি পাকিস্তান। এই টি টোয়েন্টি বিশ্বকাপের আগে শেষপর্যন্ত তারা কোনও ফিনিশার খুঁজে পায় কিনা সেটাই দেখার।

close whatsapp