টি২০ বিশ্বকাপের আগে ভারতের এমন পারফরম্যান্স চিন্তা বাড়াচ্ছে, মনে করছেন আরপি সিং

Team India
Team India. (Photo Source: BCCI)

টি টোয়েন্টি বিশ্বকাপের সময়ক্রমশ এগিয়ে আসছে। আর দিন যত এগিয়ে আসছে চচই যেন ভারতীয় দল নিয়ে চিন্তা বাড়তে সুরু করেছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রতম ম্যাচে হারের পরই ভারতীয় দলের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ক্রিকেটার আরপি সিং। এশিয়া কাপে ভারতীয়দল চূড়ান্ত ব্যর্থ হয়েছে। সেখানেটম ইন্ডিয়ার বোলাররাও ব্যর্থ হয়েছিলেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দল ঘুরে দাঁড়াতে পারে কিনা সেদিকই ছিল সকলের নজর। কিন্তু পারেনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বড় রান করেও শেষপর্যন্ত চার উইকেটে হারতে হয়েছে টিম ইন্ডিয়াকে।

আর তাতেই সকলের কপালে যেন চিন্তার ভাঁজ পড়েছে এবার। এশিয়া কাপে ভারতীয় দলের বাইরে ছিলেন জসপ্রীত বুমরাহ ও হর্ষল পটেল। তার প্রভাব যে ভারতীয় দলের বোলিংয়ে পড়েছিল তা প্রতিটি ম্যাচেই বোঝা গিয়েছিল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই ভারতীয় দলে ফিরেছেন জসপ্রীত বুমরাহ। একইসঙ্গে টিম ইন্ডিয়ার স্কোয়াডে অএসেছেন হর্ষল পটেলও। যদিও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কিন্তু প্রথম ম্যাচে নামতে পারেননি জসপ্রীত বুমরাহ। কিন্তু হর্ষল পটেল খেলেছিলেন।

অস্ট্রেলিয়ার কাছে প্রথম ম্যাচেই  ৪ উইকেটে হেরে গিয়েছে ভারত

কিন্তু ভারতীয় দলের বোরিং পারফরম্যান্সে খুব একটা বদল আসেনি। অস্ট্রেলিয়ার বিরুদধে প্রথম ম্যাচে ২০৮ রান করলেও, চার বাকি থাকতে সেই রান তুলে দিয়েছিল অস্ট্রেলিয়া। এছাড়া হর্ষল পটেলও কিন্তু ব্যর্থই হয়েছিলেন।  এর এমবটা হতে দেখে চিন্তা বাড়াটাই য়ে স্ভাবাবিক তা বার অপেক্ষা রাখে না। অন্তত প্রাক্তন ভারতীয় বোলার আরপি সিং তো তেমনটাই মনে করছেন।

এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “টি টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতীয় দলের এমন পারফরম্যান্স একেবারেই আশাপ্রদ নয়। এশিয়াকাপে যখন আমরা ভাল পারফরম্যান্স করতে পারিনি তখন মনে হয়েছিল য়ে জসপ্রীত বুমরাহ ও হর্ষল পটেল না থাকার কারণেই এমনটা হচ্ছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই দলে কিন্তু হর্ষল পটেল ছিলেন। তবুও আমরা হেরেই শেষ করেছি প্রথম ম্যাচ। বিশ্বকাপ যতই এগিয়েআসছে ভারতীয় দলের পারফরম্যান্স কিন্তু ততই চিন্তা বাড়াচ্ছে সকলের”।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এদিন প্রথমে ব্যাটিং করে ভারত করেছিল ২০৮ রান। টি টোয়েন্টিতে জেতার জন্য েই রান কিম্তু যথেষ্ট। যদিও শেষপর্যন্ত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিততে পারেনি ভারত। ভারতীয়দলের বোলারদের পারফরম্যান্সও ছিল শোচনীয়। ভুবনেশ্বর কুমার থেকে হর্ষল পটেল সকলেই এদিন প্রচুর রান দিয়েছিল। ৪ ওভা্রে ভুবনেশ্বর কুমার একাই দিয়েছিলেন ৫২ রান। তেমনই হর্ষল পটেলও প্রচুর রান দিয়েছিলেন। সাফল্য পাননি যুজবেন্দ্র চাহালও।

close whatsapp