বিশ্বকাপের আগে টিম কম্বিনেশন গড়া নিয়েই বিশেষ পরামর্শ আশিস নেহেরার
আপডেট করা - Sep 18, 2022 2:20 pm

টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর বাকি রয়েছে ২৮ দিন। সময় ক্রমশই কমে আসছে। সেই বিশ্বকাপের মঞ্চে নামার আগেই ভারতীয় দলের উদ্দেশ্যে বিশেষ পরামর্শ দিচ্ছেন প্রাক্তন ক্রিকেটার আশিস নেহেরা। তাঁর মতে ফলাফল নিয়ে এখনই নয়, টি টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতীয় দলের একটা সঠিক কম্বিনেশন গড়ে তোলাফ প্রধান লক্ষ্য। আগামী ২০ সেপ্টেম্বর থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে নামছে ভারতীয় দল। সেখান থেকেই যেটিম ইন্ডিয়ার কম্বিনেশন গড়ে তোলার কাজটা শুরু হবে তা বেশ স্পষ্ট।
মঙ্গলবার থেকেই শুরু হচ্ছেভারত বনাম অস্ট্রেলিয়া মহারণ। চোটের জন্য এশিয়া কাপে নামতে পারেননি জসপ্রীত বুমরাহ ও হর্ষল পটেল। চোটসারিয়ে এখন তারা সুস্থ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই টি টোয়েন্টি সিরিজে নামবেতারা। ভারতীয়দলের যে প্রধান পেসার জসপ্রীত বুমরাহ তা বলার অপেক্ষা রাখে না। সেইসঙ্গে ভারতীয় দলে টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে স্পিনারদেরও রেখেছেন নির্বাচকরা। এই অস্ট্রেলিয়ারবিরুদ্ধেই হবে দলের প্রধান পরীক্ষা নীরিক্ষা।
আগামী ২০ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামছে ভারতীয় দল
২৮ দিন পরই টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে নামছে ভারতীয় দল। তার আগে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে নামছে ভারতীয় দল। টিটোয়েন্টি বিশ্বকাপের আগে এই দুই সিরিজই ভারতের কাছে দলের কম্বিনেশন গড়ে তোলাই প্রধান কাজ বলে মনে করছেন আশিস নেহেরা। সেই প্রসঙ্গেই ভারতীয়টিম ম্যানেজমেন্টের উদ্দেশ্যে বিশেষ পরামর্শ দিচ্ছেন তিনি।
এই প্রসঙ্গে গুজরাত টাইটান্সের প্রধান কোচ আশিস নেহেরা জানিয়েছেন, সামনেই এসে গিয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ। সেখানে ফলাফলটাই কিন্তু সবকিছু নয়। এই দলকে সবার আগে বেছে নিতে হবে যে তারা কী করতে চাইছে। ঘরের মাঠে ভারতীয় দল তিনজন স্পিনারে খেলার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে বেশীরভাগ দলই তা করবে না। ভারতীয় দলে এই মুহূর্তে পাঁচজন বোলার রয়েছে।ভারতের বোলিং বিভাগের দিকেই তাকিয়ে রয়েছেন সকলে। ভারতের ফাস্ট বোলিং ইউনিটের দিকেই বিশেষ নজর রয়েছে টিম ম্যানেজমেন্টের।
এশিয়া কাপের মঞ্চে ভারত সুরুটা ভাল করলেও, শেষরক্ষাকরতে পারেনি। পাকিস্তান ও শ্রীলঙ্কার কাছে সুপার ফোরের পরপর দুটো ম্যাচে হেরেই এবারের এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছিল ভারতীয় দল। নিজেদের ভুল ত্রুটি শুধরে নেওয়ার সুযোগ এখন এই দুই সিরিজ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার প্রস্তুতি শুরু করে দিয়েছে টিম ইন্ডিয়া। এখন শুধুই সিরিজ শুরুর অপেক্ষা।