পঙ্কজের ৫ উইকেট এবং তন্ময়, ইয়ুসুফের হাফ সেঞ্চুরির সৌজন্যে অনায়সে জিতল ইন্ডিয়া মহারাজাস
ওয়ার্ল্ড জায়ান্টসের হয়ে কেভিন ও'ব্রায়েন হাফ সেঞ্চুরি করেন
আপডেট করা - Sep 17, 2022 10:28 am

বোলিংয়ে পঙ্কজ সিং নজর কাড়ার পরে, ব্যাটিংয়ে তন্ময় শ্রীবাস্তব ও ইউসুফ পাঠান হাফ সেঞ্চুরি করে ইন্ডিয়া মহারাজাসকে একটি স্মরণীয় জয় এনে দিলেন। কলকাতার ইডেন গার্ডেন্সে লেজেন্ডস লিগ ক্রিকেট ২০২২-এর শুরুতে একটি বিশেষ প্রদর্শনী ম্যাচে ওয়ার্ল্ড জায়ান্টসের বিরুদ্ধে ইন্ডিয়া মহারাজাসের এই জয় নিঃসন্দেহে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের জন্য আনন্দদায়ক হবে। ভারতীয় ক্রিকেটের এক সময়ের তারকারা সম্মিলিত হয়ে ভারতকে ছয় উইকেটের জয় এনে দেন।
ভারতের বোলিং ইনিংসের শুরুটা একেবারেই ভালো হয়নি। পাওয়ারপ্লেতে ইরফান পাঠান ও শ্রীসান্থের বিরুদ্ধে অনায়াসে রান করতে থাকেন কেভিন ও’ব্রায়েন ও হ্যামিল্টন মাসাকাডজা। জিম্বাবোয়ের মাসাকাডজাকে ১৮ রানে আউট করে পঙ্কজ তাঁর দিনের প্রথম শিকার করেন। যদিও ও’ব্রায়েন গতি বজায় রেখে ৩১ বলে ৫২ রানের অসামান্য একটি ইনিংস খেলেন। শেষের দিকে শ্রীসান্থের একটি ওভারে ২২ রান ওঠে, যার মধ্যে দীনেশ রামদিন ৫টি চার মারেন। ইনিংসের ২০তম ওভারে পঙ্কজ একটি মেডেনসহ ৩ উইকেট নেন।
ভারতের ইনিংসকে টানলেন তন্ময় শ্রীবাস্তব ও ইউসুফ পাঠান
১৭১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই বীরেন্দর সেহওয়াগের উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ভারত। সেখান থেকে ৫০ রান না পেরোতেই আরও দুই আন্তর্জাতিক তারকা পার্থিব প্যাটেল ও মহম্মদ কাইফও ড্রেসিং রুমে ফেরেন। তারপর থেকে যদিও ভারতের ইনিংস সামলানোর দায়িত্ব নেন শ্রীবাস্তব এবং ইউসুফ। দুজনেই অর্ধশতক হাঁকিয়েছেন এবং তাদের দলকে একটি অনিশ্চিত অবস্থান থেকে উদ্ধার করেছেন। শ্রীবাস্তব ৩৯ বলে ৫৪ রান করেন, এবং ইউসুফ ৩৫ বলে ৫০ রানে অপরাজিত থাকেন।
শ্রীবাস্তব আউট হতেই বাকি কাজ সেরে দেন ইরফান পাঠান। তিনি ৯ বল খেলে ২০ রান করেন, এবং তাঁর তিনটি সাজানো ছিল ছক্কার সাহায্যে। এই বেনিফিট ম্যাচ থেকে যে অর্থ আয় হবে তা কপিল দেবের এনজিওর কাছে হস্তান্তর করা হবে। তাঁর এনজিও কন্যাশিশুদের শিক্ষার জন্য কাজ করে। এর আগে প্রাক্তন ভারতীয় অধিনায়ক এবং বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী বেনিফিট ম্যাচে একজন ক্রিকেটার হিসাবে সক্রিয়ভাবে অংশ নিতে অপারগতা প্রকাশ করেছিলেন, যদিও তিনি বলেছিলেন যে তিনি ইডেনে আয়োজিত ম্যাচে তাঁর সমস্ত সমর্থন প্রসারিত করবেন।
শনিবার (১৭ই সেপ্টেম্বর) টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বীরেন্দর সেহওয়াগের নেতৃত্বাধীন গুজরাত জায়ান্টস মুখোমুখি হবে গৌতম গম্ভীরের ইন্ডিয়া ক্যাপিটালসের। এই প্রতিযোগিতাটি প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হচ্ছে।
ম্যাচের পরে টুইটারের প্রতিক্রিয়া
The #Legends with their winning trophy!
Congratulations to @IndMaharajasLLC on winning this special match. What a game!! #LegendsLeagueCricket #BossLogonKaGame #BossGame #LLCT20 pic.twitter.com/moNF9E4p80
— Legends League Cricket (@llct20) September 16, 2022
Sreesanth playing under Harbhajan's captaincy in Legends league,I wonder what the conversations in dressing room are like.#LegendsLeagueCricket
— Akash (@Akashkumarjha14) September 16, 2022
4️⃣4️⃣4️⃣4️⃣4️⃣
Aur ye Sreesanth ko main team me comeback karna hai 😭😭🙏🏻🙏🏻 pic.twitter.com/TNPAaagOEy
— Un-Lucky (@Luckyytweets) September 16, 2022
Superb spell from Harbhajan Singh. He Bowled 4 overs and picked 1 wicket and given just 21 runs and wicket of Kevin O'Brien against World Giants in Legends league cricket. Brilliant Harbhajan Singh.
— Tanuj Singh (@ImTanujSingh) September 16, 2022
S Sreesanth gave 46 runs in his 3 overs against world giants. What if he got selected for IPL 🤷😂.
— SnEhA KuMaR ReDdY (@snehakumarreddy) September 16, 2022
Crowd singing "Vande Mataram" at Eden Gardens during Legends League Cricket match. pic.twitter.com/t3smfMgTP1
— Johns. (@CricCrazyJohns) September 16, 2022
Youngest player to play legends league cricket till date :
Corey Anderson – 31 years 38 days
Thisara Perera – 33 years 166 days*
Asgar Afghan – 34 years 25 days— A.V. Raja Sekhar (@raju_tweets9) September 16, 2022
That batch of 2002 u-19 World Cup in New Zealand… #reunited #LegendsLeagueCricket @IrfanPathan @Bisla36 pic.twitter.com/u57X01Yn3M
— parthiv patel (@parthiv9) September 16, 2022