রোহিত শর্মার নেতৃত্বে এই ভারতীয় দলের বিশ্বকাপ জয়ের দক্ষতা রয়েছে, মত সুনীল গাভাসকরের
আপডেট করা - Sep 15, 2022 4:27 pm

এশিয়া কাপে শুরুটা ভাল করলেও, ব্যর্থ হয়েছে রোহিত শর্মারা। সুপার ফোরের মঞ্চে পরপর পাকিস্তান ও শ্রীলঙ্কার কাছে এবারের এশিয়া কাপ থেকে বিদায় হয়ে গিয়েছে ভারতের। যদিও সেসব এখন অতীত। এখনসামনে রয়েছেটি টোয়েন্টি বিশ্বকাপ। আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে সেই টি টোয়েন্টি বিশ্বকাপে নামবে ভারতীয় দল। তার আগে রোহিত শর্মারেদের নিয়ে যথেষ্ট আশাবাদী সুনীল গাভাসকর। দল নির্বাচন হয়ে গিয়েছে। যদি ভাগ্য সঙ্গ দেয় রোহিত শর্মারেদর এই ভারতীয় দলের বিশ্বকাপ জয়ের ক্ষমতা রয়েছে বলেই মনে করছেন প্রাক্তন কিংবদন্তী সুনীল গাভাসকর।
গত সোমবারই টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের ভারতীয় দল ঘোষণা করেছেন নির্বাচকরা। দল গঠন নিয়ে ইতিমধ্যেই নানা প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছ। যদিও সুনীল গাভসকর এখনই চূড়ান্ত সমালোচনায় যেতে নারাজ। তাঁর মতে দল যখন নির্বাচকরা ঘোষণা করে দিয়েছে, সেই সময় কোনওরকম প্রশ্ন তোলা তো নয়ই, বরং ভারতীয় দলের পাশেই দাঁড়ানো উচিত্।
গত সোমবারই টি২০ বিশ্বকাপের জন্য ঘোষণা হয়েছে ভারতীয় দল
এই মুহূর্তে ভারতীয় দলের নির্বাচন নিয়ে কোনওরকম দোষারোপের পথে যেতে নারাজ প্রাক্তন কিংবদন্তী ক্রিকেটার সুনীল গাভাসকর। তাঁর মতে ই ভারতীয় দলের বিশ্বকাপ জয়ের মতো সমস্তরকমের রসদ রয়েছে। টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে ভারতীয় দলের সঙ্গে যদি ভাগ্যদেবতা সঙ্গ দেন, তবে রোহিত শর্মারা বিশ্বকাপে জিতে দেশে ফেরার ক্ষমতা রাখে বলে মনে করছেন সুনীল গাভাসকর।
এই প্রসঙ্গে ইন্ডিয়া এক্সপ্রেসকে সুনীল গাভাসকর জানিয়েছেন, “আমার মনে হয় এই দলের সঙ্গে যদি ভাগ্যও থাকে, যেটা প্রতিটি দলেরই প্রয়োজন হয় তবে ভারতের বিশ্বকাপ জিতে ফেরার দক্ষতা রয়েছে। একবার যখন দল নির্বাচন হয়ে গিয়েছে, অর্থাত্ বিশ্বকাপের জন্য তখন এটাই আমাদের ভারতীয় দল। সেখানে দাঁড়িয়ে আমরা কোনও নির্বাচন কিংবা দল থেকে অন্য কোনও ক্রিকেটারের বাদ পড়া নিয়ে আলোচনা করতে পারিনা। তার ফলে যেকোনও ক্রিকেটারের ওপর মানসিক প্রভাব পড়তে পারে”।
যদিও সুনী গাভাসকর কিন্তু ভারতী দলে মহম্মদ সামির থাকার পক্ষেই নিজের সায় দিয়েছেন। এবারের টি টোয়েন্টি বিশ্বকাপর দল নির্বাচনের পর থেকেই সমালোচনার ঝড় বইতে শুরু করেছে ভারতীয় ক্রিকেট মহলে। বিশেষ করে ভারতীয় দলে মহম্মদ সামির না থাকাট নিয়েই প্রশ্ন তুলেছেন সকলে। যদিও সুনীল গাভাসকর নিয়ে এসব নিয়ে এত ভাবতে নারাজ। বরং এই ভারতীয় দলের পাশেই দাঁড়াচ্ছেন তিনি।