টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে উমরান মালিককে নেওয়ার পরামর্শ হরভজন সিংয়ের
আপডেট করা - Sep 12, 2022 4:08 pm

এশিয়া কাপের পারফরম্যান্স এখন অতীত। এবার সামনে রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ। সবকিছু ঠিকঠাক চললে সোমারই হয়ত আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করতে চলেছে ভারতের নির্বাচকরা। সেই দলের জম্মু ও কাশ্মীরের তরুণ বোলারকে সুযোগ দেওয়ার ব্যপারে মুখ খুল্ছেন প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং। আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে উরনা মালিককে দেখতে চান তিনি। তাঁর মতে েই তরুণ ক্রিকেটার টিম ইন্ডিয়ার একজন তুরুপের তাস হয়ে উঠতে পারেন।
সদ্য শেষ হয়ে এশিয়া কাপ। যদিও সেই প্রতিযোগিতায় ভারতের স্কোয়াডে সুযোগ হয়নি এই স্পীডস্টার উমরান মালিকের। অর্শদীপ সিংকে খেলানোর সিদ্ধান্ত নেওয়া হলেও উমরানকে এখনই সেই দলে না নেওয়ার রাস্তাতেই হেঁটেছিলেন ভারতীয় দলের নির্বাচকরা। কিন্তু বিশ্বকাপের দলে এই তরুণ ক্রিকেটারকে নেওয়ারই পরামর্শ দিচ্ছেন হরভজন সিং। তাঁর বোলিংয়ের পেস অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয়দলকে নানাভাবে সাহায্যকরবে বলেই মনে করছেন এই প্রারক্তন ভারতীয় তারকা ক্রিকেটার।
আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টিতে অভিষেক হয়েছিল উমরান মালিকের
এবারের আইপিএলে বল হাতে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন উমরান মালিক। সানরাইজার্স হায়দরাবাদ প্রথম চারে পৌঁছতে পারলেও, উমরান মালিকের পারফরম্যান্স কিন্তু নজর কেড়েছিল সকলের। গোটা প্রতিযোগিতায় ২২টি উইকেটও ছিল জম্মু ও কাশ্মীরের এই স্পীডস্টারের। এরপরই অবশ্য ভারতীয় দলে ডাক পেয়েছঠিলেন উমরান মালিক। আয়ারল্যান্ডের বিরুদ্ধে যেমন কেলেছেন, তেমন তাঁকে খেলতে দেখা গিয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধেও। এবার টি টোয়েন্টি বিশ্বকাপে তাঁর অতিরিক্ত পেসকে কাজে লাগানোরই পরামর্শ দিয়েছেন হরভজন সিং।
Who all wants to see today Mr 150 Umran malik in the World Cup team for India ?? Can be our trump card on those bouncy pitches in Australia.. Any thoughts ?
— Harbhajan Turbanator (@harbhajan_singh) September 12, 2022
টুইটারে হরভজন সিং লিখেছেন, “ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপের দলে কারা মি্স্টার ১৫০ উমরান মালিককে দেখতে চাইছেন ? অস্ট্রেলিয়ার সেই বাউন্সি পিচে আমাদের দলের জন্য তুরুপের তাস হয়ে উঠতে পারেন তিনি। এই প্রসঙ্গে কী ভাবনা সকলের”।
ভারতীয় দলে সুযোগ পেলেও সেভাবে কিন্তু নিজেকে এখনও পর্যন্ত প্রমাণ করতে পারেননি উমরান মালিক। এখনও পরক্যন্ত মাত্র দুটো উইকেটই ভারতীয় দলের জার্সিতে পেয়েছেন তিনি। সেইসঙ্গে রানও দিয়েছেন বেশী। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে এশিয়া কাপে কোনও স্কোাডেই জায়গা হয়নি উমরান মালিকের। কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপে তাঁকে রেখেই দল ঘোষণার বার্তা হরভজন সিংয়ের।
তাঁর মতে এবারের এশিয়া কাপে অর্শদীপ সিং বাদে কোনো ভারতী বোলারই ধারাবাহিক পারফরম্যান্স দেখাতে পারেননি। এভাশ খান চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন। এই পরিস্থিতিতে বিশ্বকাপের মতো মঞ্চে উমরানের অত্যাধিক পেস ভারতীয় দলের অন্যতম অস্ত্র হয়ে উঠতেই পারে। সোমবার দল ঘোষণার অপেক্ষাতেই রয়েছেন সকলে।