পাকিস্তানের বিরুদ্ধে ঋষভ পন্থকে খেলানোর পরামর্শ আরপি সিংয়ের

Rishabh Pant
Rishabh Pant. (Photo by RODGER BOSCH/AFP via Getty Images)

এশিয়া কাপের প্রথম ম্যাচে ঋ,ব পন্থকে ছাড়াই পাকিস্তানের বিরুদ্ধে নেমেছিল ভারত। সুপার ফোরে ফের একবার মুখোমুকি হয়েছে দুই চির প্রতিদ্বন্দ্বী। সই ম্যাচে নামার আগে এখন বারতের প্রথম একাদশ কী  হবে তা নিয়েই চলচে বিস্তর জল্পনা। তার আগেই বারতীয়দলের উদ্দেশ্যে বিশেষ পরামর্শ প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আরপি সিংয়ের। তাঁর মতে পাকিস্তানের বিরুদ্ধে এই ম্যাচে ঋষভ পন্থকে খেলানো উচিত্। আরপি সিংয়ের মতে ঋষভ পন্থ একজন ম্যাচ উইনার, সেজন্যই তাঁকে খেলানো উচিত্।

পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে যদিও ঋভ পন্থকে ভারতীয় দলের প্রথম একাদশে না রাখারই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ভারতের টি টোয়েন্টি শিবিরের নিয়মিত সদস্য ঋষভ পন্থ। সেই তরুণ উইকেটকিপার ব্যাটারকে ছাড়া প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে নামাটা সত্যিই অনেক বড় চমক চিল সকলের কাছে। যদিও দ্বিতীয় ম্যাচই ঋষভ পন্থকে হংকংয়ের বিরুদধে খেলানো হয়েছিল। আগামী রবিবার ফের ভারত বনাম পাকিস্তান লড়াই। সেখানেই ঋষভ পন্থকে খেলানোর পরামর্শ দিচ্ছেন আরপি সিং।

প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে খেলেননি ঋষভ পন্থ

তাঁকে লোকেশ রাহুল কিংবা দীনেশ কার্তিকের বদলেই পাকিস্তানের বিরুদ্ধে খেলানোর পরামর্শ দিচ্ছেন আরপি সিং। লোকেশ রসাহুলকে যে এই মুহূর্তে বসানোর কোনওরকম ঝুঁকি ভারতীয় টিম ম্যানেজমেন্ট নেবে না তা বেশ স্পশ্ট। সেক্ষেত্রে দীনেশ কার্তিকের পরিবর্তেই খেলানো হতে পারে ঋষভ প্নথকে। আবার গত ম্যাচে  দীনেশ কার্তিক দলে থাকলেও, উইকেট কিপার হিসাবে খেলানো হয়েছিল ঋষভ পন্থকে। এছাড়াও  ঋষভ পন্থকে একজন ম্যাচ উইনার হিসাবে মনে করছেন আরপি সিং। সেই কারণেই ঋষভকে খেলানোর পরামর্শ আরপি সিংয়ের।

এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “দীনেশ কার্তিক অথবা লোকেশ রাহুলের মধ্যে যেকোনও একজনের বিশ্রাম প্রয়োজন। আর সেই জায়গাতেই ভারতের প্রথম একাদশে ঋষভ পন্থের ফেরা উচিত্। ঋষভ পন্থ খেলার জন্য এই ম্যাচে একেবারে যোগ্য ক্রিকেটার। তিনি একজন ম্যাচ উইনার। ঋষভ পন্থ যদি সেভাবে নিজের পারফরম্যান্স দেখান, তবে ভারতকে চ্যাম্পিয়নও করতে পারেন”।

আরপি সিং আরও জানিয়েছেন, গত ম্যাচে দীনেশ কার্তিক খেললেও তাঁকে কিন্তু উইকেট কিপিং করতে দেখা যায়নি, সেটা খানিকটা হলেও আমাকে সংশয়ে ফেলেছে। কারণ প্রথম ম্যাচে তিনিই উইকেটের পিছনের দায়িত্ব সামলেছিলেন, সেজন্য তাঁরই প্রথম পছন্দ হওয়া উচিত্ ছিল।

ভারতীয় দলের জার্সিতে ঋষভ পন্থ যথেষ্ট ভাল ছন্দে রয়েছেন। বিশেষ করে ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর একদিনের সিরিজের শেষ ম্যাচে অসাধারণ সেঞ্চুরী ভারতকে সিরিজ জিততে সাহায্য করেছিল। সমস্তকিছু হিসাব করে সেই ঋষভ পন্থকেই পাকিস্তানের বিরুদ্ধে সুপার ফোরে খেলানোর পরামর্শ আরপি সিংয়ের।

close whatsapp