এশিয়া কাপ ২০২২: সুপার ফোর, ম্যাচ ৮ – ভারত বনাম পাকিস্তান, ম্যাচ প্রিভিউ, পিচ রিপোর্ট এবং সম্ভাব্য একাদশ
জাডেজার পরিবর্তে অক্ষর প্যাটেল খেলতে পারেন
আপডেট করা - Sep 3, 2022 7:27 pm

৪ঠা সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এশিয়া কাপ ২০২২-এর সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে ভারত এবং পাকিস্তান চলতি এশিয়া কাপে দ্বিতীয়বারের জন্য একে অপরের বিরুদ্ধে নামবে৷ মেন ইন ব্লু তাদের আগের ম্যাচে হংকংয়ের বিরুদ্ধে জিতে গ্রুপ ‘এ’-র শীর্ষ দল হিসেবে সুপার ফোরে উঠেছে।
অন্যদিকে, পাকিস্তান হংকংয়ের বিরুদ্ধে একটি দুর্দান্ত জয় অর্জন করেছে এবং আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে। বোলিং বিভাগের অনবদ্য পারফর্ম্যান্সে প্রতিপক্ষ মাত্র ৩৮ রানে অল আউট হয়ে যায়। পাকিস্তান ব্যাটাররা ধীর গতিতে শুরু করলেও শেষের দিকে মহম্মদ রিজওয়ান ও খুশদিল শাহের বিধ্বংসী ইনিংসে ১৯৩ রান তোলে। ফাখার জামান হাফ সেঞ্চুরি পাওয়ায় আত্মবিশ্বাসী থাকবেন।
ভারতের খুব বেশি চিন্তা করার নেই এবং তারা তাদের উভয় ম্যাচই জিতেছে স্বাচ্ছন্দ্যে। একমাত্র উদ্বেগের বিষয় হবে কেএল রাহুলের ফর্ম। তিনি আগের ম্যাচে ৩৬ রান পেলেও ৩৯ বল খেলে ফেলেন এবং তাঁর ব্যাটিং পদ্ধতি সমালোচনার মুখে পড়েছে। আভেশ খানের বোলিংও টিম ম্যানেজমেন্টকে বিশেষ উৎসাহিত করবে না। রবীন্দ্র জাডেজা চোট পেয়ে ছিটকে যাওয়ায় একটি পরিবর্তন নিঃসন্দেহে করবে ভারতীয় দল।
পিচ রিপোর্ট
দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম টুর্নামেন্টে এ পর্যন্ত শুরুর দিকে দ্রুত গতিতে রান করতে সমস্যায় পড়ছেন ব্যাটাররা। তবে একবার সেট হয়ে গেলে বড় স্কোর তোলা সম্ভব। প্রথমে ব্যাটিং করা দল অন্তত ১৭৫ রানের লক্ষ্য খাড়া করার কথা ভাববে।
ভারত
ভারতের একাদশে বেশ কিছু পরিবর্তন দেখা যেতে পারে। চোট পাওয়া জাডেজার পরিবর্তে দলে আসতে পারেন রবিচন্দ্রন অশ্বিন। এ ছাড়া আগের ম্যাচে বিশ্রাম পাওয়া হার্দিক পান্ডিয়া নিঃসন্দেহে দলে প্রত্যাবর্তন করবেন। আভেশ খানের ফর্ম ভালো না থাকায় তাঁকে বাদ দেওয়া হতে পারে। জাডেজার মতো একজন অলরাউন্ডারের ঘাটতি মেটাতে ভারত দীপক হুডাকে একাদশে রাখতে পারে।
সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, দীপক হুডা, সূর্যকুমার যাদব, ঋষভ পান্ত, হার্দিক পান্ডিয়া, দীনেশ কার্তিক (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল, অর্শদীপ সিং।
পাকিস্তান
পাকিস্তান তাদের আগের ম্যাচে হংকংয়ের বিপক্ষে একটি অপরিবর্তিত দল নিয়ে নেমেছিল। সেই দলে খুব বেশী পরিবর্তন তারা করতে চাইবে না, যদিও শাহনাওয়াজ দাহানি চোট পেয়ে ম্যাচ থেকে বাদ পড়ায় তাঁর পরিবর্তে হাসান আলি বা মহম্মদ হাসনাইনকে দেখা যেতে পারে। মিডল অর্ডারে খুশদিল শাহ ভরসা দিলেও বাকি দুই ব্যাটার আসিফ আলি ও ইফতিখার আহমেদকে নিয়ে চিন্তায় থাকবে পাকিস্তান।
সম্ভাব্য একাদশ: বাবর আজম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান (উইকেটকিপার), ফাখার জামান, খুশদিল শাহ, ইফতিখার আহমেদ, আসিফ আলি, শাদাব খান, মহম্মদ নাওয়াজ, হাসান আলি/মহম্মদ হাসনাইন, হারিস রউফ, নাসিম শাহ।
ভারত বনাম পাকিস্তান হেড-টু-হেড
ম্যাচ – ১০ । ভারতের জয় – ৮ । পাকিস্তানের জয় – ২
ভারত বনাম হংকং সম্প্রচারের বিবরণ
ম্যাচের সময় – ভারতীয় সময় সন্ধ্যা ৭:৩০
টিভি – স্টার স্পোর্টস নেটওয়ার্ক
লাইভ স্ট্রিমিং – ডিজনি+ হটস্টার