রবীন্দ্র জাদেজার পরিবর্ত হিসাবে অক্ষর পটেলকে নেওয়ার সিদ্ধান্ত সঠিক, মনে করছেন ওয়াসিম জাফর
আপডেট করা - Sep 3, 2022 1:58 pm

চোট পেয়ে এশিয়া কাপ থেকে চিটকে গিয়ছেন রবীন্দ্র জাদেজা। সামনেই রয়েছে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ। কার আগে জাদেজার মতো ক্রিকেটারের ছিটকে যাওয়াটা যে একটা বড়সড় চিন্তার বিষয় তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু একইসঙ্গে সেই জায়গায় অক্ষর পটেলের সংযুক্তিকরণেরও সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছেন ওয়াসিম জাফর। এশিয়া কাপে ভারতের মূল স্কোয়াডে না থাকলেও, স্ট্যান্ডবাই ক্রিকেটার হিসাবে দলে ছিলেন অক্ষর পটেল। রবীন্দ্র জাদেজার পরিবর্তে এই তরুণ ক্রিকেটারকে ভারতীয় দলে নেওয়াটা ভাল সঠিক সিদ্ধান্ত বলেই মনে করছেন ওয়াসিম জাফর।
এবারের এশিয়া কাপে এখনও পর্যন্ত একটিও ম্যাচে হারেনি টিম ইন্ডিয়া। প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপে যাত্রা শুরু করেছে ভারতীয় দল। সেই ম্যাচেই টিম ইন্িয়ার জয়ের অন্যতম প্রধান কারিগড় ছিলেন রবীন্দ্র জাদেজা। পাকিস্তানের বিরুদ্ধে ৪ নম্বরে ব্যািং করতে এসেছিলেন জাগেজা। কঠিন পরিস্থিতিতে তাঁর ৩৫ রানের ইনিংস যেমন টিম ইন্ডিয়াকে জয়ের দিকে এগিয়ে দিয়েছিল, তেমনই হংকংয়ের বিরুদ্ধেও বল হাতে ভাল পারফরম্যান্সই প্রদর্শন করেছিলেন রবীন্দ্র জাদেজা।
হাঁটুর চোটের জন্য এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছেন রবীন্দ্র জাদেজা
সুতরাং এমন ক্রিকেটারের ছিটকে যাওয়াটা যে স্বভাবতই যথেষ্ট চিন্তার একটা কারণ তা বলার অপেক্ষা রাখে না। আবার তাঁর জায়গাতেই ভারতীয় দলে সুযোগ পেয়েছেন অক্ষর পটেল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে যাঁকে অল রাউন্ডার হিসাবে দেখা গিয়েছিল। জাদেজার পরিবর্ত হিসাবে অক্।রকে পাওয়াটা ভারতের সৌভাগ্য হিসাবেই দেখছেন ওয়াসিম জাফর। সবকিঠু ঠিকঠাক চললে পাকিস্তানের বিরুদ্ধেই হয়ত এশিয়াকাপে নামতে চলেছেন অক্ষর পটেল।
এই প্রসঙ্গে ইএসপিন ক্রিকইনফোকে ওয়াসিম জাফর জানিয়েছেন, “এটা বলতে কোনও দ্বিধা নেই যে অক্ষর পটেলকে রবীন্দ্র জাদেজার পরিবর্ত হিসাবে পাওয়াটা ভারতের কাছে একটা সৌভাগ্যের ব্যপার। যেভাবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনি ব্যাটিং করেছিলেনম এবং বেশকিছু ভাল নক দেখা গিয়েছিল তাঁর ব্যাট থেকে। রবীন্দ্র জাদেজার ব্যাটিংয়ের অভাবটা ভারত অনুভব করবে না বলেই আশা করা যাচ্ছে”।
তিনি আরও জানিয়েছেন, “আমরা অক্ষর পটেলকে পাওয়ার প্লেতেও বোলিং করতে দেখতে পেতে পারি, যেমনটা তিনি দিল্লি ক্যাপিটালসের হয়ে করেছিলেন। বিশেষ করে ডান হাতি ব্যাটারকে বোলিং করার ক্ষেত্রে তিনি যথেষ্ট দক্ষ। যদিও রবীন্দ্র জাদেজার অনুপস্থিতি একটা বড় ব্যপার কিন্তু অক্ষর পটেল একেবারে যোগ্য পরিবর্ত হয়েছেন”।
এশিয়া কাপে সুপীর ফোরে ফের একবার মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান। প্রথম ম্যাচে এই পাকিস্তানকে হারিয়েই তো যাত্রা শুরু করেছিল টিম ইন্ডিয়া। সেই ম্যাচে ব্যাটিংয়ে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। এবার তাঁর জায়গায় ভারতীয় দলে খেলবেন অক্ষর পটেল। পাকিস্তানের বিরুদ্ধে ভারত জয়ের ধারা ধরে রাখতে পারে কিনা সেটাই এখন দেখার।