বিরাট কোহলিকে আগের থেকে অনেক বেশী আশ্বস্ত লাগছে এখন, মনে করছেন ইরফান পাঠান
আপডেট করা - Sep 1, 2022 8:39 pm

দীর্ঘদিন পর ব্যাটে রান পেয়েছেন বিরাট কোহলি। এশিয়া কাপে পরপর দুই ম্যাচেই রান পেয়েছেন বিরাট কোহলি। হংকংয়ের বিরুদ্ধে তো অর্ধশতরান করেছেন তিনি। বিরাটের ব্যাট তেকে এমন পারফরম্যান্স দেখে স্বস্তিতে প্রাক্তন তারকা ক্রিকেটার ইরফান পাঠান। পুরপর দুই ম্যাচের পর বিরাট কোহলির এমন পারফরম্যান্স প্রদর্শনের পর তাঁকে নাকি এখন অনেকটাই আস্বস্তি লাগছে। আর বিরাট কোহলির এই শরীরি ভাষার পরিবর্তনটাই নাকি স্বস্তি দিচ্ছে প্রাক্তন তারকা ক্রিকতেটার ইরফান পাঠানকে।
দীর্ঘদিন রান না পাওয়ার ফলে বিরাট কোহলিও যে মানসিকভাবে খানিকটা বিপর্যস্ত হয়ে পড়েছিলেন সেই কথা প্রাক্তন ভারত অধিনায়কের ইঙ্গিতেই ছিল স্পষ্ট। কয়েকদিন আগেই তিনি বলেছিলেন যে ক্রমাগত রান না পাওয়াতে তিনিও একসময় চাপের মধ্যে পড়ে গিয়েছিলেন সেই কথা বিরাট কোহলির ইঙ্গিতেই ছিল স্পষ্ট। ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যর্থ হওয়ার পরই ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে বিশ্রাম দেওয়া হয়েছিল বিরাট কোহলিকে। এরপরই এশিয়া কাপে ভারতীয় দলে প্রত্যাবর্তন হয়েছে বিরাট কোহলির।
এশিয়া কাপে পরপর দুই ম্যাচেই রান পেয়েছেন বিরাট কোহলি
সামনেই রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে প্রাক্তন ভারত অধিনায়কের রানে ফেরাটা যে অত্যন্ত গুরুত্বুূপূর্ণ একটা ব্যপার সেটা বলার অপেক্ষা রাখে না। আর সেই লক্ষ্যে পৌঁছনোর জন্য এশিয়া কাপই য়ে প্রধান মঞ্চ সেটাও বেশ স্পষ্ট। ফর্মে ফেরার সেই লক্ষ্য নিয়ে এবার বিরাট কোহলিও নেমেছেন এশিয়া কাপের মঞ্চে। আর সেখানেই পরপর দুই ম্যাচে রান পাওয়ার পর তাঁকে অনেকটাই আস্বস্ত দেখাচ্ছে বলেই মনে করছেন ইরফান পাঠান।
এই প্রসঙ্গে ইরফান পাঠান জানিয়েছেন, “সত্যিই বিরাট যেভাবে ব্যটিং করছেন তা দেখে যথেষ্ট ভাল লাগছে। তাঁকে অনেক শান্তও মনে হচ্ছে এখন। শুধুমাত্র তাই নয়, ম্যাচের আগেও তাঁকে অনেক আশ্বস্ত মনে হচ্ছে। আইপিএলের আগে তাঁর মানসিক অবস্থা যেমন ছিল, তার থেকে এখন পরিস্থিতি অনেকটাই আলাদা রয়েছে। াইপিএলের আগে বিরাট কোহলিকে এতটা আশ্বস্ত দেখায়নি। এখন বিরাট কোহলিকে অনেকটাই আশ্বস্ত দেখাচ্ছে”।
২০২২ সালে দেশের জার্সিতে মাত্র ৪টি টি টোয়েন্টি খেলেছেন বিরাট কোহলি। আর সেখানে রান করতে পেরেছেন মাত্র ৮১। প্রায় ১০০০ দিন হয়ে গেল বিরাট কোহলির ব্যাটে কোনও সেঞ্চুরী নেই। ইংল্যান্ড সফরেও চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন বিরাট কোহলি। এরপরই ওয়েস্ট ইন্ডিজ সফরে বিশ্রাম নিয়েছিলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। এরপর একেবার এশিয়া কাপের মঞ্চেই ফিরেছেন তিনি।
সেখানে পরপর দুই ম্যাচেই রানও পেয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক। বিরাট কোহলি ফের পুরনো ফর্মে ফিরতে পারেন কিনা সেটাই এখন দেখার।