হার্দিকের জায়গায় ঋষভ পন্থকে খেলানোর সিদ্ধান্তকে সমর্থন নয় গৌতম গম্ভীরের

Gautam Gambhir
Gautam Gambhir. (Photo Instagram)

প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ঋ,ভ পন্থকে দলে রাখা হয়নি। তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিস্তর হৈচৈ শুরু হয়ে গিয়েছিল। ঋষভের থেকে দীনেশ কার্তিককেই অগ্রাধিতার দেওয়া হয়েছিল পাকিস্তানের বিরুদ্ধে সেই ম্যাচে। সেই থেকেই জল্পনা শুরু হয়েছিল এই তরুণ উইকেটকিপার ব্যাটারকে নিয়ে। এশিয়া কাপে তী তবে দেখা যাবে না ঋষভ পন্থকে। যদিও দ্বিতীয় ম্যাচেই ভারচীয় দলে সুযোগ পেয়েছেন তিনি। হার্দিক পান্ডিয়ার জায়গায় আনা হয়েছে ঋষভ পন্থকে। নেটিজেনরা উচ্ছ্বসিত। কিন্তু প্রাক্তন ভারতীয় তারকা ক্রিকেটার গৌতম গম্ভীর এই সিদ্ধান্তে খুশি নন।

হার্দিক পান্ডিয়ার পরিবর্তে ঋষভ পন্থকে খেলানোর সিদ্ধান্তকেই সমর্থন করতে পারছেন না গৌতম গম্ভীর। তাঁর মতে এই জায়গায় দীপক হুডাকে বারতীয় দলের খেলানো উচিত্ ছিল। হার্দিক পান্ডিয়া শুধু ব্যাটিং নন, বোলিংয়েও ভারতীয় দলকে যথেষ্ট সাহায্য করেন। হংকংয়ের বিরুদ্ধে সেই অভাবটা খানিকটা হলেও দীপক হুডাকে দিয়ে পূরণ কররা সম্ভব হত বলে মনে করছেন গৌতম গম্ভীর।

হার্দিক পান্ডিয়ার জায়গায় ঋষভ পন্থকে খেলানোর সিদ্ধান্ত ভারতীয় টিম ম্যানেজমেন্টের

পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় দলের জয়ের প্রধান কারিগড় চিলেন হার্দিক পান্ডিয়া। তাঁর মতো গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে বিশ্রাম দেওয়ারই সিদ্ধান্ত নয়িয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সেই জায়গায় এই ম্যাচেই ঋষভ পন্থকে খেলানোর সিদ্ধান্ত নি্য়েছে তারা। যদিও দীনেশ কার্তিককে এই ম্যাচেও দলে রাখা হয়েছে। গৌতম গম্ভীরের এই সিদ্ধান্ত একেবারেই নাসপসন্দ। তাঁর মতে ঋষভ পন্থকে দলে নেওয়ায় একজন বোলার কমে গিয়েছে। সেই কারমে দীপক হুডাকে খেলানো উচিত্ ছিল।

এই প্রসঙ্গে গৌতম গম্ভীর জানিয়েছেন, “হার্দিক পান্ডিয়ার জায়গায় ঋষভ পন্থকে খেলানোর সিদ্ধান্তের সঙ্গে আমি একেবারেই সহমত নই। আমি অবশ্যই এই জায়গায় দীপক হুডাকে খেলাতাম। তিনি অন্তত কয়েক ওভার পর্যন্ত বোলিংও করতে পারতেন। আমার মতে যদি ঋষভ পন্থ খেলেনই, তবে সেটা দীনেশ কার্তিকের পরিবর্তে হতে পারত। কিন্তু হার্দিক পান্ডিয়ার পরিবর্তে দীপক হুডাই হত সবচেয়ে ভাল ক্রিকেটার”।

ভারতী. দলের হয়ে ঋষভ পন্থ কিন্তু বেশ ভালই পারফরম্যান্স দেখিয়েছিলেন। ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে ঋষভ পন্থ এবার অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিলেন। একদিনের সিরিজের শেষ ম্যাচে তাঁরপ সেঞ্চুরীতে ভর করেই সিরিজ জিতেছিল ভারতীয় দল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টিতেও খুব একটা খারাপ পারফরম্যান্স করেননি ঋষভ পন্থ।

কিন্তু এশিয়া কাপের প্রথম ম্যাচে তাঁকে ছাড়াই দল গঠন করেছিল টিম ইন্ডিয়া। দ্বিতীয় ম্যাচেই ভারতীয় দলে ফিরেছেন ঋষভ পন্থ। যদিও গৌতম গম্ভীর এই সিদ্ধান্তের সমর্থনে নেই।

close whatsapp