এশিয়া কাপে ঋষভ পন্থের খেলার সম্ভাবনা কম, মনে করছেন সাবা করিম

Saba Karim
Saba Karim. (Photo by MANJUNATH KIRAN/AFP via Getty Images)

পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপে যাত্রা শুরু করেছে ভারত। প্রতম ম্যাচে ৫ উইকেটে জিতে মধুর প্রতিশোদও নিয়েছে তারা। আর সেই ম্যাচের প্রথম একাদশেই ছিল একের পর এক চমক। ঋষভ পন্থকে ভারতীয় দলের প্রথম একাদশে না রেখেই দল সাজিয়েছিল ভারতীয়টিম ম্যানেজমেন্ট। বুধবার হংকংয়ের বিরুদ্ধে নামবে টিম ইন্ডিয়া। সেখানেও ৃষব পন্থ খেলেন কিনা তা নিয়েই এখন জল্পনা তুঙ্গে। যদিও প্রাক্তন নির্বাতক তথা ভারতীয় ক্রিকেটার সাবা করিমের মন কিন্তু আলাদা। তাঁর মতে এশিয়া কাপের প্রথম একাদশে ঋষভ পন্থের সুযোগ পাওয়ার সম্ভাবনা কম।

পাকিস্তানের বিরুদ্ধে চার নম্বর পজিশনে রবীন্দ্র জাদেজাকে ব্যবহার করেছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। শুধুমাত্র তাই নয় একজন বাঁ হাতি ব্যাটারকেই ব্যবহার করতে চাইছে ভারতীয়টিম ম্যানেজমেন্ট। সেখানেই রবীন্দ্র জাদেজাকে ফ্লোটার হিসাবে ব্যবহার করা হচ্ছে। আর এই কারণেই ঋষভ পন্থের খেলার সম্ভাবনা কম বলে মনে করছেন সাবা করিম। এছাড়া ঋষভকে খেলাতে গেলে দীনেশ কার্তিককে বসাতে হবে, সেটাও ভারতীয় টিম ম্যানেজমেন্ট খুব একটা টাইছে না।

প্রথম ম্যাচে ঋষভ পন্থের জায়গায় গীনেশ কার্তিককেই খেলানোর সিদ্ধান্ত ছিল ভারতীয় দলের

গতম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ব্যাট হাতে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন  রবীন্দ্র জাদেজা। তাঁর হাত ধরেই ভারত জয়ের লক্ষ্যে এগিয়ে গিয়েছিল। সেই ম্যাচে কঠিন পরিস্থিতিতে ৩৫ রান করেছিলেন রবীন্দ্র জাদেজা। সেইসঙ্গে হার্দিক পান্ডিয়ার সঙ্গে ৫২ রানের পার্টনারশিপ তৈরি করেছিলেন রবীন্দ্র জাদেজা। আর সেটাই ভারতীয় দলের জয়ের প্রধান বিতটা গড়ে দিয়েছিল। হংকংয়ের বিরুদ্ধে সেই কম্বিনেশন ভারতীয় দল ভাঙবে না বলেই মনে করছেন সাবা করিম।

তিন জানিয়েছেন, “আমার মনে হয় অন্তত এই এশিয়া কাপে দীনেশ কার্তিককে খেলানোর পরিকল্পনা রয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের। যে কারণে তারা রবীন্দ্র জাদেজাকে ফ্লোটার হিসাবে ব্যবহার করছে। সেই ম্যাচে আমরা দেখেছিলাম যে রবীন্দ্র জাদেজা চার নম্বরে ব্যাটিং করতে গিয়েছিলেন। সেখানে নিজের পারফরম্যান্স প্রদর্শনও করেছিলেন তিনি। সুতরাং আগামী ম্যাচেও  এই ছবি দেথা গেলেও দেখা যেতে পারে। এছাড়াও তিনি একজন বাঁ হাতি ব্যাটার, যিনি  চার এবং পাঁচ দুই পজিশনেই খেলতে পারেন”।

পাকিস্তানের বিরুদ্ধে রবীন্দ্র জাদেজার পারফরম্যান্স সকলেরই মন কেড়ে নিয়েছিল। সেই ম্যাচে ফিনিসার হিসাবে দীনেশ কার্তিকের ওপরই ভরসা রেখেছিল ভারতীয় দল। আগামী ম্যাচেও তা হলে খুব একটা অবাক হওয়ার নয় বলেই মনে করছেন সাবা করিম। বুধবার টিম ইন্ডিয়া নামছে হংকংয়ের বিরুদ্ধে। ধারেভারে এগিয়ে থাকলেও, কম্বিনেশন পরিবর্তনের ইঙ্গিত নেই তাদেরও।

close whatsapp