হার্দিক পান্ডিয়ার অল রাউন্ড পারফরম্যান্স দেখে আপ্লুত রবি শাস্ত্রী
আপডেট করা - Aug 29, 2022 4:36 pm

কয়েকদিন আগেই হার্দিক পান্ডিয়ার প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন রবি শাস্ত্রী। হার্দিক পান্ডিয়া হান এই ভারতীয় দলে যে ভারসাম্য থাকবে না সেই কথা শোনা গিয়েছিল রবি শাস্ত্রীর মুখে। পাকিস্তানের বিরুদ্ধে হার্দিক পান্ডিয়ার দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়ে ফের সকলের মন জিতে নিয়েছেনষ সেই তালিকায় রয়েছেন খোদ রবি শাস্ত্রীও। হার্দিক পান্ডিয়াকে এই মুহূর্তে সেরা অল রাউন্ডার হিসাবেই মনে করছেন রবি শাস্ত্রী। ভারতের সাফল্ের রাস্তায় এগোতে তাঁর মতো পাওয়ার ক্রিকেটারকেই প্রয়োজন বলে মনে করছেন তিনি।
রবিবার পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয়ের নায়ক যে হার্দিক পান্ডিয়া তা বলার অপেক্ষা রাখে না। সেই জন্যই তো ম্যাচ শেষে সেরার শিরোপা তাঁর মাথাতেই উঠেছে। বল হাতে যেমন ভারতকে চাপের মুখ থেকে বাঁচিয়েছেন তিনি। তেমনই ব্যাট হাতেও ভারতীয় দলকে পাকিস্তানের বিরুদ্ধে ফের জয়ের রাস্তায় ফিরিয়েছেন হার্দিক পান্ডিয়া। তাঁর হাত ধরেই দু বল বাকি থাকতেই পাকিস্তানের বিরুদ্ধে জয় তুলে নিয়েছিল টিম ইন্ডিয়া।
৩৩ রান ও ৩ উইকেট নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের সেরা হয়েছেন হার্দিক পান্ডিয়া
এমন পারফরম্যান্স দেখার পর থেকে সকলেই মুগ্ধ হয়েছে। হার্দিক পান্ডিয়াকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন ক্রিকেটার থেকে বিশেষজ্ঞ সকলেই। প্রায় ছয় মাস মাঠের বাইরে থাকার পর াইপিএল দিয়েই ফের ক্রিকেটের বাইশগজে প্রত্যাবর্তন হয়েছিল হার্দিক পান্ডিয়ার। সেখানে তাঁর হাত ধরেই তো অভিষেকে চ্যাম্পিয়ন হয়েছে গুজরাত টাইটান্স। ফাইনালের মঞ্চে নেতার মতোই গুজরাতকে চ্যাম্পিয়নের পথে এগিয়ে নিয়ে গিয়েছিলেন তিনি। এরপর তাঁর ওপর চোখ ছিল। পাকিস্তানের বিরদ্ধেই ফের নিজেকে প্রমাণ করে দিয়েছেন তিনি।
আর সেই পারফরম্যানস দেখার পরি হার্দিককে সেরা অল রাউন্ডারের তকমা দিচ্ছেন রবি শাস্ত্রী। তিনি টুইট করে লিখেছেন, “ভারতকে ফিনিশ লাইনে পৌঁছে দেওয়ার জন্য এমন একজন পাওয়ার অল রাউন্ডারেরই দরকার ছিল। হার্দিক পান্ডিয়া সত্যিই সেরা”।
পাকিস্তানের বিরুদ্ধে তিনি যখন মাঠে আসেন সেই সম. চার উইকেট খুইয়ে কার্যত ভারতীয় দল চাপের মধ্যেই ছিলেন। সেই সময় থেকে রবীন্দ্র জাদেজার সঙ্গে ম্যাচের হাল ধরেন তিনি। সময় যত এগোতে থাকে, হার্দিকের ব্যাট ততই ভয়হ্ক হয়ে উঠে থাকে। ক্রমশ পাল্টা চাপ পাকিস্তান বোলারদের দিকে দিতে শুরু করেন তিনি। রবীন্দ্র জাদেজার সহ্গে ৫২ রানের পার্টনারশিপ গড়ে তোলেন এই তারকা ক্রিকেটার, আর শেষ দুই ওভারে তাঁর আক্রমণাত্মক পারফরম্যান্স।
ব্যাট হাতে ৩৩ রান করার পাশাপাশি বল হাতেও তিনটি উইকেট তুলে নিয়েছিলেন তিনি। আর তাতেই চির প্রতিদ্বন্দ্বী পকিস্তানকে হারিয়ে এশিয়া কাপে যাত্রা শুরু করেছে টিম ইন্ডিয়া। হার্দিক পান্ডিয়ায় মজে রয়েছেন এখন রবি শাস্ত্রীও।