পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সাফল্যের লক্ষ্যে শুভেচ্ছা বার্তা জসপ্রীত বুমরার
আপডেট করা - Aug 28, 2022 7:31 pm

রবিবার এশিয়া কাপের মঞ্চে সবচেয়ে বড় লড়াই। চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে নামছে টিম ইন্ডিয়া। সেই ম্যাচে নামার আগেই উত্তেজনার এখন তুঙ্গে। এসিয়া কাপে প্রথমবার পূর্ণ সময়ের অধিনায়ক হিসাবে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। সেই প্রতিযেগিতা থেকেই কয়েকদিন আগে ছিটকে গিয়েছেন জসপ্রীত বুমরাহ। ভারতীয় দলের প্রধান বোলার হলেও, এবারের এশিয়া কাপে তিনি নেই। আপাতত রিহ্যাবেই ব্যস্ত রয়েছেন তিনি। কিন্তু রবিবার যে তাঁর চোখ ভারত বনাম পাকিস্তান লড়াইয়ে থাকবে তা বলার অপেক্ষা রাখে না।
ইংল্যান্ডের বিরুদ্ধে শেষবার ভারতী দলের জার্সিতে দেখা গিয়েছিল জসপ্রীত বুমরাহকে। এরপরই তাঁকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। এশিয়া কাপ ও টি টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথা রেখেই চিল সেই সিদ্ধান্ত। ওয়েস্ট ইন্ডিজ সফরে বিরাট কোহলির মতো তাঁকেও দেখা যায়নি। কিন্তু এশিয়া কাপে ভারতের দল ঘোষণার দিনই সবচয়ে বড় দুঃসংবাদটা আসে। বহু পুরনো চোটের জন্যই ছিটকে গিয়েছেন জসপ্রীত বুমরাহ।
চোটের জন্য এবারের এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছেন জসপ্রীত বুমরাহ
কোমড়ে চোট পাওয়ার জন্যই এবারের এশিয়া কাপে নামতে পারেননি তিনি। ভারতীয় দলের প্রধান বোলার ছিটকে যাওয়ায় টিম ম্যানেজমেন্ট যে কতটা বড় সমস্যায় পড়েছিল তা বলাই বাহুল্য। একইসঙ্গে এশিয়া কাপের মতো মঞ্চে দলের সঙ্গে নামতে না পারাটা যে জসপ্রীত বুমরাহকেও যথেষ্ট কষ্ট দিচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। তাই ঘরে বসেই টিম ইন্ডিয়াকে সাফল্যের জন্য শুভেচ্ছা বার্তা পাঠালেন জসপ্রীত বুমরাহ।
Sending my best wishes #TeamIndia’s way! Looking forward to an exciting tournament of cricket 🇮🇳
— Jasprit Bumrah (@Jaspritbumrah93) August 28, 2022
টুইটারে ভারতের তারকা পেসার জসপ্রীত বুমরাহ জানিয়েছেন, “ভারতীয় দলের এগিয়ে যাওয়ার পথে আমার অনেক শুভেচ্ছা রইল। ক্রিকেটের এমন একটি উত্তেজনায় ভরা প্রতিযোগিতা দেখার জন্য মুখিয়ে রয়েছি”।
২০২১ সালের টি টোয়েন্টি বিশ্বকাপে শেষবার মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। সেখানে পাকিস্তানের কাছে ১০ উইকেটে হারতে হয়েছিল তাদের। প্রায় একবছর পর ফের দুই চির প্রতিদ্বন্দ্বী মুখোমুখি হয়েছে এশিয়া কাপের মঞ্চে। এই দলে জসপ্রীত বুমরাহ যে ভারতীয় অন্যতম প্রধান অস্ত্র হয়ে উঠতেন তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু চোটের জন্য তাঁকে দলের বাইরে চলে যেতে হয়েছে।
টি টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখেই জসপ্রীত বুমরাহকে মাঠে নামনোর ঝুঁকি নেওয়া হয়নি। এদিন টস পাকিস্তানের বিরুদ্ধে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রোহিত শর্মা। সেখানেই বিশ্বকাপে না পারলেও, এশিয়া কাপে ভারত প্রতিশোধ নিতে পারে কিনা সেটাই দেখার।