এশিয়া কাপের আগে প্রকাশ্যে এল ভারতীয় দলের নতুন জার্সি

Ravindra Jadeja
Ravindra Jadeja. ( Image Source: instagram/Jadeja )

হাতে সময় রয়েছে আর মাত্র তিন দিন। এরপরই রবিবার এশিা কাপের মঞ্চে সবচেয়ে বড় লড়াই। ভারত বনাম পাকিস্তান ম্যাচ। সেই ম্যাচ ঘিরে এখন তেকেই চড়তে শুরু করেছে উত্তেজনার পারদ। ২০২১ সালের প্রতিশোধ নাকি পাকিস্তান নিজেদের ধারা অব্যহত রাখতে পারবে। এই নিয়েই এখন জল্পনা তুঙ্গে রয়েছে। এরইমাঝে প্রকাশ্যে এল এশিয়া কাপের জন্য ভারতীয় দলের নতুন জার্সি। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে শ্যুটিং। সেখানেই নতুন জার্সি পরে নিজের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিয়েছেন রবীন্দ্র জাদেজা।

সেই জার্সিও কিন্তু বেশ নজর কেড়ে নিয়েছে সকলের। এখনও পর্যন্ত ভারতীয় দল সরকারীভাবে সেই জার্সি সকলের প্রকাশ্যে আনেনি, কিন্তু এশিয়া কাপের শুটিং চলাকালীনই সোশ্যাল নতুন জার্সিতে নিজের ছবি দিয়ে দিয়েছেন রবীন্দ্র জাদেজা। ভারতীয় দলের নতুন জার্সি দেখে কিন্তু বেশ উচ্ছ্বসিতই হয়েছে ভারতীয় দলের অগুন্তী সমর্থক। একইসঙ্গে পাকিস্তানেরও এসিয়া কাপের জন্য নতুন জার্সি এল সকলের প্রকাশ্যে।

২৮ অগস্ট এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে নামছে ভারতীয় দল

আগাী ২৮ অগস্ট এশিয়া কাপের গ্পু পর্বের ম্যাচে মুখোমুকি হবে দুই চির প্রতিদ্বন্দ্বী। তার আগে দুবাইয়ে চলছে জোরকদমে প্রস্তুতি। যদিও খানিকটা চিন্তায় রয়েছে ভারতীয় দল। এশিয়া কাপের দল ঘোষণার আগেই চোট পেয়ে ছিটকে গিয়েছেন টিম ইন্ডিয়ার প্রধান বোলার জসপ্রীত বুমরাহ। যদিও পাকিস্তানের শাহিন আফ্রিদিও নেই। তবে দুবাইয়ে পৌঁছনোর আগেই বড়সড় ধাক্কা খেয়েছে ভারতীয় দল। করোনায় আক্রান্ত হয়েছেন দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়।

তাঁর জায়গায় ভারতীয় দলের অন্তর্বর্তীকালীন কোচ হয়েছেন বিভিএস লক্ষ্মণ। বুধবার থেকে তাঁর তত্ত্বাবদানেই প্রস্ততি শুরু হয়ে গিয়েছে ভারতীয় শিবিরের। চোট সারিয়ে দীর্ঘদিন পর পের ভারতীয় দলে পিরছেন লোকেশ রাহু। শোনাযাচ্ছে রোহিত শর্মার সঙ্গে তিনিই ওপেনিং করবেন। এবারের আইপিএলে লোকেশ রাহুল দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছেন। কিন্তু চোট সারিয়ে ফেরার পর জিম্বাবোয়ের বিরুদ্ধে কিন্তু সেভাবে পারফরম্যান্স দেখাতে পারেননি।

একিসঙ্গে বিশ্রাম কাটিয়ে ফিরেছেন বিরাট কোহলিও। এই প্রতিযোগিতায় তাঁর দিকেও নজর রয়েছে সকলের। পাকিস্তানের বিরুদ্ধে বিরাট কোহলি কেমন পারফরম্যান্স দেখান সেদিকেই তাকিয় রয়েছেন সকলে। বুধবার থেকে সেইভাবেই শুরু হয়ে গিয়েছে টিম ইন্ডিয়ার প্রস্তুতি। এখন শুধুই চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামার অপেক্ষায় রয়েছে টিম ইন্ডিয়া। রবিবার এশিয়া কাপের মঞ্চে ধুন্ধুমার লড়াইয়ে নামছে দুই চির প্রতিদ্বন্দ্বী শক্তি।

close whatsapp