ওয়ার্ল্ড জায়ান্টস শিবিরে গিবস ও জয়সূর্যর পরিবর্তে শেন ওয়াটসন এবং ড্যানিয়েল ভেত্তোরি
আপডেট করা - Aug 13, 2022 10:07 pm

লেজেন্ডস লিগ ক্রিকেট নিয়ে উত্তেজনার পারদ এখন তুঙ্গে। বিশেষ করে সৌরভ গঙ্গোপাধ্যায়ের খেলার কথা এবং ইডেন গার্ডেন্সে স্বাধীনতার ৭৫ বর্ষ উপলক্ষে একটি বিশেষ ম্যাচ হওয়া নিয়ে এখন থেকেই উত্তেজনার পারদ তুঙ্গে পৌঁছেছে। আগামী ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে লেজেন্ডস লিগ ক্রিকেট। তার আগেই ইডেন গার্ডেন্সে নামতে চলেছে ইন্ডিয়া মহারাজাস ও ওয়ার্ল্ড জায়ান্টস স্কোয়াড। শুক্রবারই এই ম্যাচের জন্। দল ঘোষণা হয়ে গিয়েছে। কলকাতা দূর্গা পুজোর আগেই যে উতসবের চেহারা নিতে চলেছে তা নিয়ে কোনও সন্দেহ নেই।
আগামী ১৬ সেপ্টেম্বর বিশেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে ইন্ডিয়া মহারাজাস ও ওয়ার্ল্ড জায়ান্টস। দুই শিবিরেই রয়েছেন অতীতের নানামন তারকা ক্রিকেটাররা। বহুদিন পর ফের মাঠে প্যাড, গ্লাভস পরে নামতে দেখা যাবে সৌরভ গঙ্গোপাধ্যা, বীরেন্দ্র সেওয়াগকে। সেখােই তাদের প্রতিপক্ষ শিবিরেও থাকবেন বিশ্ব ক্রিকেটের নানান তারকা ক্রিকেটার। সেই ম্যাচ সুরু হওয়ার আগেই ওয়ার্ল্ড জায়ান্টস শিবিরে জোড়া বদল। দলে থাকলেও খেলতে পারবেন হার্সেল গিলব এবং সনথ জয়সূর্য।
সৌরভের ইন্ডিয়া মহারাজাসের বিরুদ্ধে ওয়ার্ল্ড জায়ান্টস শিবিরে শেন ওয়াটসন ও ড্যানিয়েল ভেত্তোরি
সেই জায়গাতেই এবার ওয়াল্ড জায়ান্টস শিবিরে শেন ওয়াটসন এবং ড্যানিয়েল ভেত্তোরি। শনিবারই এই দুই পরিবর্তনের কথা জানানো হয়েছে লেজেন্ডস লিগ ক্রিকেট প্রতিযোগিতার আয়াজকদের তরফে। এই ম্যাচ দেখার জন্য যে এখন থেকেই সকলের উত্তেজনা বাড়তে শুরু করেছে তা নিয়ে কোনও সন্দেহ নেই। বিশেষ করে ১৬ সেপ্টেম্বরের ম্যাচ যে লেজেন্ডস লিগ ক্রিকেটে এক অন্য মাত্রাই যোগ করে দেবে তা তো বলাই বাহুল্য। ইডেনের বাইশগজে ফের একবার দেখা যাবে সৌরভ, বীরেন্দ্র সেওয়াগদের ব্যাটের ঝলকানি।
সেইসঙ্গে শেন ওয়াটসন, ড্যানিয়েল ভেত্তোরি, ইয়ন মর্গ্যানদেরও দাপুটে পারফরম্যান্স দেখাতে দেখা যাবে। দুই ক্রিকেটার পরিবর্তন সম্বন্ধে জানানো হয়েছে, “লেজেন্ডস লিগ ক্রিকেট ঠিক করেছে যে হার্সেল গিবস এবং সনত জয়সূর্যর পরিবর্তে এই এই ম্য়াচে ওয়ার্ল্ড জায়ান্টস শিবিরে খেলবেন শেন ওয়াটসন ও ড্যানিয়েল ভেত্তোরি”।
গতবার সংযুক্ত আরব আমির শাহীর মাঠে এই প্রতিযেগিতা অন্য মাত্রাই পেয়েছিল। এবার প্রথম থেকেই বিশেব ক্রিকেটের প্রাক্তন তারকা ক্রিকেটাররা এই মঞ্চে নামার কথা আগে থেকেই ঘোষণা করেছিলেন। ভারতের মাটিতেই ফিরেছে এবার লেজেন্ডস লিগ ক্রিকেট। আগামী ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে প্রতিযোগিতা। সদ্য ইংল্যান্ড দল থেকে অবসর নিয়েছেন ইয়ন মর্গ্যান। ওয়ার্ল্ড জায়ান্টস শিবিরের অধিনায়ক তিনি। অন্যদিকে বহুদিন পর ফের অধিনায়ক হিসাবে ফিরতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।