ভারতের বিরুদ্ধে ম্যাচের চাপ সবসময়ই আলাদা, মেনে নিচ্ছেন বাবর আজম

Babar Azam
Babar Azam. (Photo by INDRANIL MUKHERJEE/AFP via Getty Images)

টি টোয়েন্টি বিশ্বকাপের পর ফের একবার এশিয়া কাপের মঞ্চ। আগামী ২৮ অগস্ট ভারতের বিরুদ্ধে এশিয়া কাপের মঞ্চে ফের একবার মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। সেই ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ এখন থেকেই তুঙ্গে পৌঁছেছে। টি টোয়েন্টি বিশ্বকাপের হারের বদলা নিতে ভারত যেমন প্রস্তুত। তেমনই ভারতের বিরুদ্ধে  পরিসংক্যান বদলানোই এখন প্রধান লক্ষ্য পাকিস্তান অধিনায়ক বাবর আজমের। সেইসঙ্গে এই ম্যাচ ঘিরে আরওএকটা কথা স্বীকার করে নিয়েছেন তিনি। ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলাটা যে সবসময়ই বাড়তি চাপের, তা মেনে নিয়েছেন তিনি।

২০২১ সালে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচই ছিল ভারত বনাম পাকিস্তান। আর সেই ম্যাচের উত্তেজনাও চরমে ছিল তা বলার অপেক্ষা রাখে না। বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানের কাছে কখনও হারেনি ভারত। ২০২১ সালের টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে বদলে গিয়েছিল সেই পরিসংখ্যানটাই। সেই বিশ্বকাপের মঞ্চে ভারতকে ১০ উইকেটে হারিয়ে যাত্রা শুরু করেছিল পাক বাহিনী। বছর ঘুরতে না ঘুরতেই ফের একবার ভারত বনাম পাকিস্তান দ্বন্দ্ব।

আগামী ২৮ অগস্ট এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে নামছে ভারত

এবার মঞ্চটা হল এশিয়া কাপ। আর এই ম্যাচে নামার আগে যে একটা বাড়তি চাপ অনুভব করেন তারা, সেই কথা জানাতে দ্বিধা করেননি বাবর আজম। অন্যান্য ম্যাচের মতো এই ম্যাচকেও দেখার চেষ্টা করেন তারা। কিন্তু ম্যাচের সময় যে ভারত বনাম পাকিস্তান ম্যাচ ঘিরে তাদের মধ্যে একটা বাড়তি চাপ চলে আসে সেই কথাই এবার জানিয়েছেন বাবর আজম। আগামী ২৮ অগস্ট ভারতের বিরুদ্ধে এশিয়া কাপে যাত্রা শুরু করবে পাকিস্তান। এই মুহূর্তে গোটা বিশ্ব তাকিয়ে রয়েছে এই ম্যাচের দিকেই।

এই প্রসঙ্গে পাকিস্তান অধিনায়ক বাবর আজম জানিয়েছেন, “ভারতের বিরুদ্ধে ম্যাচকেও আর বাকি ম্যাচের মতোই দেখার চেষ্টা করি আমরা। কিন্তু এই ম্যাচের খেলতে নামার সময়ের চাপটা অন্যান্য ম্যাচের থেকে সম্পূর্ণ আলাদাই থাকে”।

টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে ভারতকে হারিয়ে পাকিস্তানের ইতিহাস তৈরি করার প্রধান কারিগড়ের নাম ছিল বাবর আজম। ১০ উইকেটে ভারতকে সেই মঞ্চে হারিয়ে দিয়েছিল পাক বাহিনী। মহম্মদ রিজওয়ানের সঙ্গে ১৫০ রানের পার্টনারশিপ গড়েছিলেন বাবর আজম। গতবারই প্রথমবার কোনো বিশ্বকাপের মঞ্চে ভারতকে হারাতে পেরেছিল পাকিস্তান। সেই ধারা এবার এশিয়া কাপের মঞ্চেও ধরে রাখতে চাইছে পাকিস্তান অধিনায়ক।

কয়েকদিন আগেই ভারতের বিরুদ্ধে পাকিস্তানের খেলার মানসিকতা নিয়ে সমালোচনায় সরব হয়েছিলেন  প্রাক্তন পাক ক্রিকেটার শোয়েব মাকসুদ।  কেন পাকিস্তান ভারতের সামনে পড়লেই হেরে যান সেই কথাই জানিয়েছিলেন সকলকে। ভারতের বিরুদ্ধে পাকিস্তান ক্রিকেটারদের অতিরিক্ত উত্তেজিত হয়ে পড়াটাই নাকি তাদের হারের প্রধান কারণ ছিল বলে জানিয়েছিলেন শোয়েব মাকসুদ।

কিন্তু এখন পাকিস্তান দল ধীরে ধীরে বদলেছে। বাবর আজমের হাত ধরে ভারতের বিরুদ্ধে বিশ্বকাপে জিতেছে তারা।  বাড়তি চাপ থাকলেও, তা কাটিয়ে ভারতের বিরুদ্ধে জয়ের ধারা ধরে রাখতে মরিয়া এখন বাবর আজম।

close whatsapp