লোকেশ রাহুলের দীর্ঘদিন খেলার মধ্যে না থাকাটাই চিন্তার বিষয় হতে পারে, মনে করেন জয়বর্দনে

kl Rahul
kl Rahul. (Photo Source: Twitter)

চোট আঘাত তাকপর করোনায়, সমস্ত বাধা কাটিয়ে অবশেষে ভারতীয় গলে পিরেছেন লোকেশ রাহুল। আসন্ন এশিয় কাপের দলে তাঁকে রেখেই দল ঘোষণা করেছে ভারত। ২৮ অগস্ট চির প্রতিদিবন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধেই এশিয়া কাপের প্রথম ম্যাচে নামবে টিম ইন্ডিয়া। সেখানেই হয়ত রোহিত শর্মার সঙ্গে ফের একবার ওপেন করতে দেখা যাবে এই তারকা ক্রিকেটারকে। কিন্তু লোকেশ রাহুলকে কী আবারও সেই আগের ফর্মে দেখা যাবে। এই প্রশ্নের উত্তরে কিন্তু খুব একটা ইতিবাচক নন প্রাক্তন তারকা শ্রীলঙ্কান ক্রিকেটার মহেলা জয়বর্দনে।

প্রায় দুই মাস মাঠের বাইরে ছিলেন লোকেশ রাহুল। আইপিএলের পর দেশের জার্সিতে এখনও পর্যন্ত একটিও ম্যাচে খেলেননি তিনি। লোকেশ রাহুলের ম্যাচ প্র্যাক্টিসের অভাব এশিয়া কাপের মঞ্চে ভারতীয় দলের জন্য চিন্তার কারণ হয়ে উঠতে পারে বলেই মনে করছেন প্রাক্তন তারকা শ্রীলঙ্কান ক্রিকেটার মহেলা জয়বর্দনে। বরং লোকেশ রাহুল যদি ওপেনিংয়ে ব্যর্থ হয় তাঁর জায়গায় এই এশিয়া কাপে ঋষভ পন্থকে দিয়েই ওপেনিং করানোর পরামর্শ দিচ্ছেন শ্রীলঙ্কার এই তারকা ক্রিকেটার।

আইপএলের পর প্রায় ২ মাসের জন্য মাঠের বাইরে ছিলেন লোকেশ রাহুল

এবারের আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক ছিলেন লোকেশ রাহুল। সেই প্রতিযোগিতায় দুরধর্। ফর্মে ছিলেন এই তারকা ক্রিকেটার। জস বাটলারের পর দ্বিতী ক্রিকেটার হিসাবে এবারের আইপিএলে সর্বোচ্চ রান করেছিলেন তিনি। শুধু তাই নয় একমাত্র ভারতীয় ক্রিকেটার হিসাবে ৫০০ রানের গন্ডীও এবারের আইপিএলে টপকেছিলেন লোকেশ রাহুল। ৬১৬ রান করেছিলেন তিনি। কিন্তু এরপরই চোটের কবলে পড়েন এই তারকা ক্রিকেটার। আর তাতেই দেশের জার্সিতে নামা হয়নি তাঁর।

যদিও লোকেশ রাহুল এখন অনেকটাই সুস্থ। এশিয়া কাপের দলেও প্রত্যাবর্তন হয়েছে তাঁর। এই প্রসঙ্গেই আইসিসির ওয়েবসাইটে মহেলা জয়বর্দনে জানিয়েছেন, “লোকেশ রাহুলের ম্যাচ প্র্যাক্টিসের অভাব ভারতের একটা চিন্তার কারণ হয়ে উঠতে পারে। আইপিএলের পর দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে রয়েছেন লোকেশ রাহুল। এই পর্যায়ে দলে ফেরা এবং মরসুমের মাঝে খেলতে নামাটা খানিকটা হলেও সমস্যা হতে পারে। যত শীঘ্র তিনি গেম টাইম পাবেন ততই তাঁর জন্য ভাল হবে”।

আইপিএলের পরই চোট পেয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে ভারতীয় দল থেকে ছিটকে যান লোকেশ রাহুল। এরপর থেকেই আর দেশের জার্সিতে দেখা যায়নি তাঁকে। লোকেশ রাহুলের অনুপস্থিতিতে ভারতীয় শিবিরেও চলেছে ওপেনিং নিয়ে নানান পরীক্ষা নীরিক্ষা। যদিও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার আগেই তাঁর দলে ফেরার একটা জল্পনা শুরু হয়েছিল।

কিন্তু সেখানেও বাধ সাধে করোনা। যদিও সমস্তরকম বাধা কাটিয়ে এখন লোকেশ রাহুল অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। এশিয়া কাপের দলেও ফিরেছেন। কিন্তু প্রায় ২ মাস তিনি খেলার মধ্যে ছিলেন না। সেটা নিয়েই চিন্তায় মহেলা জয়বর্দনে।

close whatsapp