জসপ্রীত বুমরার অনুপস্থিতি প্রতি ম্যাচেই অনুভব করবে ভারত, মনে করেন সালমান বাট

Jasprit Bumrah
Jasprit Bumrah. (Photo Source: Twitter/BCCI)

এশিয়া কাপ শুরু হওয়ার আগেই বড়সড় ধাক্কা খেয়েছে ভারতীয় শিবির। কোমড়ের চোটের জন্য এসিয়া কাপ থেকে ছিটকে গিয়েছেন ভারতীয় দলের প্রধান পেসার জসপ্রীত বুমরাহ। এটা যে ইন্ডিয়া টিম ম্যানেজমেন্টের সদস্যদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে তা বলার অপেক্ষা রাখে না। গত সোমবারই এশিয়া কাপের জন্য ভারতের ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। বুমরাহকে ছাড়াই সেই দল ঘোষণা করতে বাধ্য হয়েছেন নির্বাচকরা। জসপ্রীত বুমরার অনুপস্থিতি যে একটা বড় ফ্যাক্টর হতে চলেছে তা নিয়ে কোনও ধন্দ নেই প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার সালমান বাটের।

গত সোমবার ভারতীয় দলের নির্বাচন হয়েছে এশিয়া কাপের জন্য। তার আগেই জসপ্রীত বুমরার চোটের খবরটা ক্রিকেট মহলে ছড়িয়ে পড়েছিল। সেই তেকেই শোনাযাচ্ছিল যে তিনি কার্যত চিটকে গিয়েছেন।  কিছুক্ষণের মদ্যেই বোর্ডের তরপে সেই দুঃসংবাদটা সকলকেই জানানো হয কোমড়ের চোটের জন্য এশিয়া কাপে ভারতীয় দলের হয়ে খেলতে পারবেন না জসপ্রীত বুমরাহ। আর সেই খবর যে ভারতীয় ক্রিকেট প্রেমীদের কাছে বড়সড় ধাক্কা ছিল তাও বেশ স্পষ্ট।

চোট সমস্যার জেরে এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছেন জসপ্রীত বুমরাহ

জসপ্রীত বুমরাহ হীন ভারতীয় দলে তিন পেসার রেখেই দল ঘোষণা করা হয়েছে। ভুবনেশ্বর কুমার, আভেশ খান এবং অর্শদীপ সিংকে রেখেই ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। জসপ্রীত বুমরার অভাব যে ভারতীয় দলে এশিয়া কাপের প্রতি ম্যাচেই  অনুভব করবে তা বলতে কোনও দ্বিধা করেননি সালমান বাট। জসপ্রীত বুমরার মতো ক্রিকেটারের খামতি যে কেউ পূরণ করতে পারবেনা তাও কিন্তু বলাই বাহুল্য।

নমিজস্ব ইউটিউব চ্যানেলে সালমান বাট জানিয়েছেন, “এশিয়া কাপের প্রতিটা ম্যাচেই  ভারত জসপ্রীত বুমরার অনুপস্থিতি অনুভব করবে। জসপ্রীত বুমরার মতো একজন ক্রিকেটারের অনুপস্থিতি যে বিরাট পার্থক্য গড়ে দেবে সেটাও বলাই য়ায়। তিনি যেমন একজন অতি দক্ষ বোলার, তেমনই তাঁর কাছে অভিজ্ঞতাও রয়েছে প্রচুর। বিশেষ করে ডেথ ওভারে তিনি অপ্রতিরোধ্য এবং নতুন বলে জসপ্রীত বুমলাহ একজন ম্যাচ উইনারও”।

শুধু মাত্র জসপ্রীত বুমরাই নয়, এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছেন হর্শল পটেলও। এশিয়া কাপে নামার আগেই য়ে ভারতীয় শিবিরে বোলিং নিয়ে বেশ চিন্তায় পড়েছে তা বলাই বাহুল্য। ইংল্যান্ডের বিরুদ্ধেই শেষবার ভারতীয় দলের জার্সিতে দেখা গিয়েছে জসপ্রীত বুমরাহকে। ব্রিটিশদের বিরুদ্ধে একদিন থেকে টি টোয়েন্টি প্রতিটি ম্যাচেই দুর্ধর্ষ বোলিং করেছেন তিনি।

ওয়ার্কলোডের কথা মাথায় রেখে জসপ্রীত বুমরাহকে ওয়েস্ট ইন্ডিজ সফরে বিশ্রাম দেওয়া হয়েছিল। কিন্তু তাঁর কোমড়ের সেই পুরনো সমস্যায় ফের দেখা দিয়েছে। আর সেজন্যই জসপ্রীত বুমরাহকে নিয়ে বিশেষ ঝুঁকি নিতে নারাজ ভারতীয় টিম ম্যানেজমেন্ট। কারণ সামনেই রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপও।

close whatsapp