ভারত ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য ১৬ জনের স্কোয়াড ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
আট মাস পর টি-২০ দলে ফিরলেন শিমরন হেটমায়ার
আপডেট করা - Jul 29, 2022 10:51 am

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ ভারতের বিরুদ্ধে আসন্ন টি-২০ সিরিজের জন্য একটি শক্তিশালী ১৬ সদস্যের দল ঘোষণা করেছে। সিরিজ শুরু হচ্ছে ২৯শে জুলাই থেকে। ওয়েস্ট ইন্ডিজ ভারতের বিপক্ষে পাঁচটি ম্যাচ খেলবে এবং সিরিজ শেষ হওয়ার পর, নিউজিল্যান্ডের মুখোমুখি হবে তিনটি টি-টোয়েন্টি ম্যাচের জন্য। ভারতের বিপক্ষে ওডিআই সিরিজ হেরে যাওয়া ওয়েস্ট ইন্ডিজ এখন ২০ ওভারের সিরিজের জন্য শিমরন হেটমায়ারকে ফিরিয়ে এনেছে।
ভারতের বিপক্ষে প্রথম তিনটি ম্যাচ হবে ওয়েস্ট ইন্ডিজে। প্রথম ম্যাচটি টারৌবার ব্রায়ান লারা ক্রিকেট অ্যাকাডেমিতে আয়োজিত হওয়ার কথা। এই কেন্দ্রে এই প্রথমবার আন্তর্জাতিক ম্যাচ আয়োজিত হচ্ছে। দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচটি সেন্ট কিটসের বাসটেরের ওয়ার্নার পার্কে হবে এবং শেষ দুটি ম্যাচ সেন্ট্রাল ব্রোওয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়াম টার্ফ গ্রাউন্ড, লডারহিল, ফ্লোরিডায় অনুষ্ঠিত হবে।
দলের অধিনায়ক হিসেবে নিকোলাস পুরান তাঁর দায়িত্ব পালন করবেন এবং তাঁর সহকারী হিসেবে রভম্যান পাওয়েল তাঁকে সহায়তা করবেন। শামার ব্রুকস, ব্র্যান্ডন কিং, কাইল মেয়ার্স ও হেটমায়ার থাকায় দলের ব্যাটিং খুবই শক্তিশালী দেখাচ্ছে। ফিটনেসের কারণে ওয়েস্ট ইন্ডিজের সাম্প্রতিক কিছু ম্যাচে সুযোগ না পাওয়ার পর হেটমায়ার আসন্ন টি-টোয়েন্টি মেরুন জার্সিতে প্রত্যাবর্তন করবেন।
পাওয়ার-হিটিং অলরাউন্ডারে বোঝাই স্কোয়াড
ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াডে একগুচ্ছ অলরাউন্ডার রয়েছেন এবং প্রত্যেক খেলোয়াড়ই পাওয়ার হিটিংয়ের জন্য পরিচিত। জেসন হোল্ডার, রোমারিও শেফার্ড, ওডিয়ান স্মিথ, ডমিনিক ড্রেকস লোয়ার অর্ডারে নেমে ঝোড়ো ব্যাটিং করে দেওয়ার পাশাপাশি বোলার হিসেবেও কার্যকরী অবদান রাখতে পারেন।
ভারতের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রথম দুটি ওয়ানডেতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর, স্বাগতিকরা জয়ের রাস্তায় ফেরার জন্য উদ্গ্রীব হবে। বাংলাদেশের বিরুদ্ধে মেন ইন মেরুন তাদের আগের টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফর্ম্যান্স দেখিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জেতে।
তারা ভারত ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেই একই পারফর্ম্যান্সের পুনরাবৃত্তি করতে চাইবে। ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজের পর সাবাইনা পার্কে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্যও এই একই ১৬ জনের স্কোয়াড নিয়েই নামবে ওয়েস্ট ইন্ডিজ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তিনটি ম্যাচ হবে যথাক্রমে ১০, ১২ ও ১৪ই অগাস্ট।
ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড: নিকোলাস পুরান (অধিনায়ক), রভম্যান পাওয়েল (সহ-অধিনায়ক), শামার ব্রুকস, ডমিনিক ড্রেকস, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, আকিল হোসেইন, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, কাইল মেয়ার্স, ওবেদ ম্যাককয়, কিমো পল, রোমারিও শেফার্ড, ওডিয়ান স্মিথ, ডেভন টমাস, হেডেন ওয়ালশ জুনিয়র।