“ব্যাটিংয়ের ক্ষেত্রে আমাদের একটি খুব সাধারণ দিন ছিল” – মেনে নিলেন ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর

ম্যাচে ফিরে আসার ব্যাপারে এখনও আশাবাদী রাঠৌর

Vikram Rathour
Vikram Rathour. (Photo by Kai Schwoerer/Getty Images)

টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর ইংল্যান্ড ও ভারতের মধ্যে চলমান টেস্ট ম্যাচের দ্বিতীয় ইনিংসে টিম ইন্ডিয়ার খারাপ ব্যাটিং পারফরম্যান্স সম্বন্ধে মন্তব্য করেছেন। কোচ এই বিষয়টির উপর জোর দিয়েছেন যে তিনি ভারতীয় ব্যাটারদের মধ্যে একজনের কাছ থেকে বড় ইনিংস দেখার আশা করেছিলেন কিন্তু বাস্তবে তা হয়নি।

মিডিয়ার উদ্দেশে তিনি বলেন, “আমি সম্মত হব যে ব্যাটিংয়ের ক্ষেত্রে আমাদের একটি খুব সাধারণ দিন ছিল। আমরা খেলায় এগিয়ে ছিলাম। আমরা এমন একটি অবস্থানে ছিলাম যেখানে আমরা ব্যাটিং করে তাদেরকে খেলার বাইরে রাখতে পারতাম। দুর্ভাগ্যবশত, এটি হয়নি। তাদের অনেকেই ভালো শুরু পেয়েছিল কিন্তু বড় স্কোরে রূপান্তর করতে পারেনি। আমরা আশা করছিলাম যে তাদের মধ্যে একজন বড় নক খেলবে এবং একটি বড় পার্টনারশিপ করবে কিন্তু দুর্ভাগ্যবশত, সেরকম হয়নি,” রাঠৌর বলেছেন।

আমরা দুটি উইকেট তাড়াতাড়ি নিলে খেলা এখনও নতুন করে শুরু হতে পারে, আশাবাদী রাঠৌর

যদিও তিনি আশাবাদী ভারতের বোলাররা এখনও ম্যাচে ফিরিয়ে আনতে পারে দলকে। “সকালে দুই উইকেট এবং খেলা আবার ঘুরে যাবে। আমরা জানি যে এটি এখনও একটি বড় লক্ষ্য। এটি এখনও ১০০ রানের বেশি। আমরা দুটি উইকেট তাড়াতাড়ি নিলে খেলা এখনও নতুন করে শুরু হতে পারে। শামি এবং বুমরাহ্‌ যে ধরনের বোলিং করছেন, এটা তাদের হাতের বাইরে নয়। তারা একটি উইকেট পেলে তারপর এক, দুই, তিনটি পড়ে যেতে পারে। এবং এটি আমাদের খেলায় ফিরিয়ে আনতে পারে,” তিনি যোগ করেছেন।

ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে রান তাড়া করতে গিয়ে ৫৬ রান করে রান আউট হওয়া ইংল্যান্ডের ওপেনার অ্যালেক্স লিস ৪র্থ দিনে খেলা-পরবর্তী সংবাদ সম্মেলনে বলেন, “আগামীকাল (মঙ্গলবার) সকালে আমরা প্রথম ৩০-৪০ মিনিট ভালো ব্যাটিং করলে একটি সুন্দর শক্তিশালী অবস্থানে থাকতে পারব। আমরা খুব আশাবাদী।”

তিনি বলেছেন, “(বেন) স্টোকসের স্পেল খেলাকে ঘুরিয়ে দিয়েছে। আজ সকালে (ইংল্যান্ড) বোলিং ছিল সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট।” ইংল্যান্ডের অধিনায়ক এবং অলরাউন্ডার স্টোকস শর্ট-পিচ বোলিং করে ৩৩ রানে চারটি উইকেট দখল করেছিলেন।

তাদের দ্বিতীয় ইনিংস শুরুর আগে ইংল্যান্ডের ড্রেসিংরুমের আবহ সম্পর্কে বলতে গিয়ে, লিস মন্তব্য করেছেন, “একটি চূড়ান্ত বিশ্বাস রয়েছে যে এক থেকে এগারো পর্যন্ত আমরা এটি করতে পারি। আমার ভূমিকা ছিল কিছুটা চাপ দেওয়া ভারতীয় বোলারদের উপর।”

একটি নাটকীয় দিনে, ভারত একটি প্রভাবশালী অবস্থান থেকে টেস্ট হারের বিপদে পড়ে যায়। তারা তাদের দ্বিতীয় ইনিংসে ২৪৫ রানে গুটিয়ে যায়। এরপর জয়ের জন্য ৩৭৮ রান তাড়া করতে নেমে জো রুট ও জনি বেয়ারস্টো যথাক্রমে ৭৬ ও ৭২ রানে অপরাজিত থাকেন এবং দিনের শেষে ইংল্যান্ডের সংগ্রহ ছিল তিন উইকেটে ২৫৯ রান।

close whatsapp