“যেভাবে পাকিস্তান জিতল তারপর সবাই এখন থেকে ওদের খেলার দিকে নজর রাখবে”: আশিস নেহরা
প্রশংসা করলেন পাকিস্তানি ওপেনারদের ঝুঁকিমুক্ত ব্যাটিংয়ের
আপডেট করা - Oct 25, 2021 2:17 pm

ভারতের প্রাক্তন পেসার আশিস নেহরা মনে করেন যে ২৪শে অক্টোবর ভারতের বিপক্ষে দুর্দান্তভাবে ম্যাচ জেতার মধ্য দিয়ে পাকিস্তান তাদের পারফরম্যান্সের দিকে নজর দিতে বাধ্য করেছে। দুবাইয়ের এই ম্যাচের আগে বিশ্বকাপে পাকিস্তানের রেকর্ড ভারতের বিপক্ষে ছিল ০-১২ কিন্তু তারা তা পূরণ করেছে। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এই প্রথম ১০-উইকেটে পরাজয়ের সম্মুখীন হল ভারত।
প্রথমে ব্যাট করার আমন্ত্রণ পাওয়ার পর ভারত আটকে যায় ১৫১/৭-এ। ওপেনিং স্পেলে শাহীন শাহ আফ্রিদির দুরন্ত বোলিং শুরুতেই ভারতকে ব্যাকফুটে ঠেলে দেয়। রান তাড়া করার সময় দুই ওপেনার বাবর আজম এবং মহম্মদ রিজওয়ান অপরাজিত অর্ধশতক করেন। তাঁদের ব্যাটিংয়ের উপর ভর করেই আধিপত্য বিস্তার করে সমস্ত উইকেট অক্ষত রেখে লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান।
পাকিস্তানকে অবমূল্যায়ন করছিল
ক্রিকবাজে আশিস নেহরা বলেছেন, “পাকিস্তানের শক্তি সম্বন্ধে অবহিত না হয়ে যারা ইতিমধ্যেই সেমিফাইনালের দৌড় থেকে পাকিস্তানকে বাইরে রেখে দিয়েছিল তারা পাকিস্তানকে অবমূল্যায়ন করছিল। কথা হচ্ছে টি-টোয়েন্টি নিয়ে। এই পুলে তিনটি শক্তিশালী দল আছে – ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড। কিন্তু টি-২০তে যে কোন দল যে কোন দলকে হারাতে পারে। যেভাবে পাকিস্তান জিতল তারপর সবাই এখন থেকে ওদের খেলার দিকে নজর রাখবে।”
খেলায় শিশিরের প্রভাব সম্পর্কে বলতে গিয়ে নেহরা বলেছেন: “শিশিরের কারণে বলটিও কিছুটা ভিজে গিয়েছিল। তাছাড়া পাকিস্তান যেভাবে শুরু করেছিল, সেটা তাদের আত্মবিশ্বাস দিয়েছিল এবং ওপেনার দুজনই খুব সাবলীলভাবে ব্যাটিং করেছিল। আমার শুধু একটি ঘটনার কথা বলব যখন মনে হয়েছিল ব্যাটার ঝুঁকি নিয়েছে যখন মহম্মদ রিজওয়ান বরুণ চক্রবর্তীর বলে একটি সুইপ শট খেলেন যেটি একটি ছক্কার জন্য যায়। তা ছাড়া ঝুঁকিমুক্ত ব্যাটিং করেছে তারা।
“শিশির ফ্যাক্টর ছাড়াও দ্বিতীয়ার্ধে পিচ ব্যাট করার জন্য আরও ভাল হয়ে গিয়েছিল, যেটার সুযোগ পূর্ণ মাত্রায় নিয়েছে পাকিস্তানের ব্যাটাররা। তাই পাকিস্তান যেভাবে খেলেছে তার প্রশংসা করতেি হবে,” নেহরা বলেছিলেন যখন তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ভারতের বোলাররা আরও ভাল পারফরম্যান্স করতে পারত কিনা।
“বিরাট কোহলির অধিনায়কত্ব সম্পর্কে, আমি একটাই বলব যে তিনি পরপর দুই ওভার (পাওয়ারপ্লেতে) মহম্মদ শামিকে করাতে পারতেন, তবে অধিনায়কের পক্ষেও এটি সহজ নয় কারণ প্রথম তিন ওভারে কোনও উইকেট ছিল না, তাই তিনি বরুণ চক্রবর্তীকেও চেষ্টা করেছিলেন যিনি এক্স-ফ্যাক্টর হতে পারেন, কিন্তু তিনি পরে আবার শামির কাছে ফিরে যান এবং তারপর ভুবনেশ্বর কুমারকে ষষ্ঠ ওভার দেন। তবে ভারতকে মূলত সুযোগই দেয়নি পাকিস্তান। তাদের বোলিং থেকে শুরু করে ফিল্ডিং, ব্যাটিং পর্যন্ত সবেতেই তারা দশে দশ পাওয়ার মতো আধিপত্য নিয়ে খেলেছে,” নেহরা বলেছিলেন।