ইংল্যান্ডের বিরুদ্ধে এক টেস্ট সিরিজে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড জসপ্রীত বুমরার
আপডেট করা - Jul 4, 2022 2:14 pm

ইংল্যান্ডের মাটিতে রোহিত শর্মা নেই। সেই জায়গায় ভারতীয় দলের নেতৃত্বের দায়িত্বে রয়েছেন জসপ্রীত বুমরাহ। সেই দায়িত্ব যেমন নিখুঁতভাবে পালন করছেন তিনি, তেমনই এজবাস্টনে দাঁড়িয়ে একের পর এক রেকর্ডও গড়ে চলেছেন জসপ্রীত বুমরাহ। দ্বিতীয় তিন টেস্টের এক ওভারে সর্বোচ্চ রান করে ব্রায়ান লারার রেকর্ড ভেঙেছিলেন জসপ্রীত বুমরাহ। এবার ইংল্যান্ডের বিরুদ্ধে বুবনেশ্বর কুনমারকে টপকে নতুন রেকর্ডের মালিক হলেন এই তারকা ক্রিকেটার। ইংল্যান্ডের বিরুদ্ধে একটি টেস্ট সিরিজে সর্বোচ্চ উইকেট নিলেন তিনি।
২০২১ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে শুরু হয়েছিল এই টেস্ট। যদিও করোনার হানায় শ্ষ ম্যাচ স্থগিত করে বাধ্য হয়েচিল দুই দেশের ক্রিকেট বোর্ড। গত ১ জুলাই থেকে এজবাস্টনে সেই টেস্ট ম্যাচই শুরু হয়েছে। সেখানেই যেন কেরিয়ারের সেরা ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন জসপ্রীত বুমরাহ। ভারতীয় ক্রিকেটার হিসাবে ইংল্যান্ডের বিরুদ্ধে এক টেস্ট সিরিজে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন জসপ্রীত বুমমরাহ। ভুবনেশ্বর কুমারের ১৯ উইকেট নেওয়ার রেকর্ড ভেঙে দিলেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে এঅই সিরিজে ২১টি উইকেট পেয়েছেন জসপ্রীত বুমরাহ।
ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজে ২১টি উইকেট পেয়েছেন জসপ্রীত বুমরাহ
দ্বিতীয় দিন ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যাট হাতে ভয়ঙ্কর ফর্মে ছিলেন জসপ্রীত বুমরাহ। তাঁর হাত ধরেই বারত যে ৪০০ রানের গনডী টপকাতে পেরেছিল তা বলার অপেক্ষা রাখে না। স্টুয়ার্ট ব্রডের বিরুদ্ধে এক ওবারে ৩৫ রান নিয়েছিলেন জসপ্রীত বুমরাহ। যদিও সেই ৩৫ রানের মধ্যে বুমরার রান ছিল ২৯। কিন্তু সেই রান করার সঙ্গেই ব্রায়ান লারার রেকর্ড ভেঙে নতুন রেকর্ড তৈরি করেন তিনি। এরপর েই একিই দিনে বল হাতেও আরও এক রেকর্ডের মালিক হন জসপ্রীত বুমরাহ।
ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় বোলার হিসাবে এক সিরিজে ১৯টি উইকেট নিয়ে এতদিন এই রেকর্ডের মালিক ছিলেন ভুবনেশ্বর কুমার। ২০১৪ সালে এই রেকর্ড গড়েছিলেন ভুবনেশ্বর কুমার। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টের দ্বিতীয় দিনেই সেই রেকর্ড ভেঙে দেন তারকা ক্রিকেটার জসপ্রীত বুমরাহ। ইংল্যান্ডের টপ অর্ডারকে সেদিন তিনি একাই শেষ করে দিয়েছিলেন। অলি পোপ, জ্যাক ক্রলিদের মতো ব্যাটারদের মাথা তুলে দাঁড়ানোর কোনও সুযোগঅ দেননি তিনি।
দ্বিতীয় দিন ইংল্যান্ড পাঁচ উইকেট খুইয়েছিল। সেইকানেই একাই তিন উইকেট তুলে িয়েছিলেন জসপ্রীত বুমরাহ। আর সেই সঙ্গেই যেন নতুন রেকর্ডের মালিকও হয়ে যান তিনি। যদিও তৃতীয় দিন আর কোনও উইকেট তুলতে পারেননি বুমরাহ। এই মুহূর্তে ইংল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজে ২১টি উইকেট পেয়েছেন জসপ্রীত বুমরাহ। হাতে রয়েছে আরও দুটো দিন। বুমরার হাত থেকে কী ম্যাজিক দেখা যায় সেটাই এখন দেখার।