জসপ্রীত বুমরার পারফরম্যান্স অবিস্মরণীয় রবি শাস্ত্রীর কাছে
আপডেট করা - Jul 2, 2022 8:33 pm

ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টনে ইতিহাস তৈরি করেছেন জসপ্রীত বুমরাহ। স্টুয়ার্ট ব্রডের বিরুদ্ধে এক ওবারে ৩৫ রান নিয়েছেন তিনি। আর তা দেখেই হতবাক হয়েছেন রবি শাস্ত্রী। ক্রিকেটে যে এখনও অনেককিছু দেখা বাকি রয়েছে, তা মানতে কোনও দ্বিধা নেই ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রীর। ইংল্যান্ড বনাম ভারত টেস্টের কমেন্ট্রি বক্সে রয়েছেন শাস্ত্রী। সেখানেই জসপ্রীত বুমরার এমন পারফরম্যান্স দেখে আপ্লুত হয়েছেন রবি শাস্ত্রী। বুমরার থেকে এমন পারফরম্যান্স দেখে খুশিই হয়েছেন তিনি।
ইংল্যান্ডের বিরুদ্ধে এগদিন শেষের দিকে ব্যাটে নেমে ঝড় তুলেছিলেন জসপ্রীত বুমরাহ। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলের নেতৃত্বের ভার রয়েছে জসপ্রীত বুমরার কাঁধে। ১০ নম্বর উইকেটে ব্যাটিং করতে নেমে স্টুয়ার্ট ব্রডের বিরুদ্ধে বিশ্ব রেকর্ড গড়েন তিনি। শুধু তাই নয় ব্রায়ান লারার মতো তারকার রেকর্ডও ভেঙে দেন জসপ্রীত বুমরাহ। আর তা দেখেই যেন আপ্লুত হয়েছেন রবি শাস্ত্রী।
এতদিন টেস্টের এক ওভারে সর্বোচ্চ রান ছিল ২৮। পাকিস্তানের বিরুদ্ধে সেই রান করেছিলেন ব্রায়ান লারা। কিন্তু ব্রডের বিরুদ্ধে ৮৪ নম্বর ওভারেই সেই রেকর্ড ভেঙে দিলেন জসপ্রীত বুমরাহ। ব্রড এক ওভারে দিলেন ৩৫ রান। সেখানেই জসপ্রীত বুমরাহ করেছেন ২৯ রান। আর সেইসঙ্গেই ব্রায়ান লারাকেও টপকে গিয়েছেন জসপ্রীত বুমরাহ। এক ওভারে ৩৬ রানের রেকর্ড রয়েছেন যুবরাজ সিংয়ের।
এজবাস্টনে ভারতীয় দলের নেতৃত্বের দায়িত্বেও রয়েছেন জসপ্রীত বুমরাহ
এক ওভারে ৩৬ রান করার রেকর্ড রয়েছে রবি শাস্ত্রীরও। কিন্তু টেস্টে সেই রেকর্ড নেই কারোর। সেটাই এবার করে দেখিয়েছন জসপ্রীত বুমরাহ। ক্রিকেটের বাইশগজে যে কোনওকিছুই অসম্ভব নয় তা যেন ফের একবার বুঝে গেলেন রবি শাস্ত্রী। তিনি এই প্রসঙ্গে জানিয়েছেন, “আপনি ভাবতেই পারেন যে সবকিছু দেখা হয়ে গিয়েছে। কিন্তু ক্রিকেটের এই খেলায় আমরা সবসময়ই ছাত্র। যেকোনও দিন যেকোনও জিনিস তোমায় চমকে দিতেই পারে। আজকে যা দেখলাম তা আমার কাছে সত্যিই একটা চমমক। জসপ্রীত বুমরাহ ব্যাট হাতে বিশ্ব রেকর্ড গড়েছেন। ৩৫ রানের ওভারে ২৯ রান করেছেন তিনি”।
২০০৭ সালে যুবরাজ সিংয়ের সেই পারফরম্যান্স এখনও সকলের স্মৃতিতে টাটকা রয়েছে। বল হাতে জসপ্রীত বুমরাহ এর আহে বহু চমক দেখিয়েছেন। এবার ব্যাট হাতেও সকলকে চমকে দিলেন তিনি। তাঁর সেই ঝোরো রানের সৌজন্যেই ৪০০ রানের গন্ডীও এদিন টপকেছে ভারতীয় দল। এই সবকিছুই রবি শাস্ত্রীর কাছে এখনও নতুন।