৩ বাংলাদেশী ক্রিকেটার যাঁরা এক সময় আইপিএল ফ্র্যাঞ্চাইজির অংশ ছিলেন
এই তিন ক্রিকেটার আইপিএলে বিশেষ ছাপ ফেলতে পারেননি
আপডেট করা - Nov 4, 2022 1:57 pm
১) তামিম ইকবাল

২০১১-তে যে দুই বাংলাদেশী ক্রিকেটারকে আইপিএলে দেখা গিয়েছিল তাঁদের মধ্যে শাকিব আল হাসান আইপিএলে উল্লেখযোগ্য নাম হয়ে উঠলেও অন্য খেলোয়াড় তামিম ইকবাল লিগে বিশেষ ছাপ ফেলতে পারেননি। সেই বছরের আইপিএলেই আত্মপ্রকাশ করা পুনে ওয়্যারিয়র্স ইন্ডিয়া দলে সই করেছিলেন তামিম। দলের বিদেশী কোটার শেষ খেলোয়াড় হিসাবে সংযুক্ত হয়েছিলেন বাংলাদেশের ওপেনার। তামিমকে কত অর্থের বিনিময়ে নেওয়া হয়েছিল তা প্রকাশ করা না হলেও সম্ভবত বার্ষিক ২৫ লাখ টাকার কম চুক্তিতেই সই করেছিলেন তিনি।
পুনের ফ্র্যাঞ্চাইজিতে সেই বছর সৌরভ গাঙ্গুলী স্কোয়াডের বিশেষ সদস্য ছিলেন এবং বাংলার ক্রিকেটার তামিমকে ওয়্যারিয়র্সের স্কোয়াডে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছিলেন বলে জানা যায়। তখনও অবধি ১৪টি টি-২০ আন্তর্জাতিক খেলে তামিমের সংগ্রহে ছিল ১৯৩ রান।
তবে দুর্ভাগ্যজনকভাবে পুরো মরসুমে একটি ম্যাচেও খেলার সুযোগ হয়নি তাঁর। ওপেনার হিসাবে সৌরভের পাশাপাশি লিউক রাইট, অ্যারন ফিঞ্চ, রবিন উথাপ্পাদের খেলানো হলেও তামিম আইপিএলে অভিষেক করে নিজের প্রতিভা প্রদর্শনের সুযোগ থেকে বঞ্চিত হয়েছিলেন। সেই সংস্করণে পুনের ফ্র্যাঞ্চাইজি নবম স্থানে লিগ শেষ করেছিল। এরপরে ২০১৩ সংস্করণে তামিমকে আবারও পুনে দলে নিয়েছিল, তবে সেই সংস্করণেও তামিমকে কোন ম্যাচ খেলানো হয়নি।